Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Kangana Ranaut Sandeep Reddy Vanga

‘অ্যানিম্যাল’ হিট হওয়ার পরও পরিচালক সন্দীপের সঙ্গে কাজে না কঙ্গনার! কিন্তু কেন?

পরিচালক নিজেই কঙ্গনার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১১:৩৪

options
link
‘অ্যানিম্যাল’ হিট হওয়ার পরও পরিচালক সন্দীপের সঙ্গে কাজে না কঙ্গনার! কিন্তু কেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের ব্লকবাস্টার ‘অ্যানিম্যাল’কে বলাই যায়। আর তাতে রণবীর কাপুরের যতটা অবদান, ততটাই অবদান পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga)। এমন পরিচালকের সঙ্গে কাজ করতে চান না কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাও আবার পরিচালকের ভালোর কথা চিন্তা করে!

Kangana Ranaut Sandeep Reddy Vanga

Advertisement

কঙ্গনার কেরিয়ারে হিটের খরা বহুদিনের। গত বছর ‘তেজস’ সিনেমায় অভিনয় করেছিলেন। তাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমন পরিস্থিতিতে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে পরিচালক জানান, কঙ্গনা ‘অ্যানিম্যাল’-এর সমালোচনা করেছেন তাতে কোনও খারাপ লাগা নেই। বরং তিনি কঙ্গনার অভিনয় দেখেছেন এবং তাঁকে খুবই পছন্দ করেন। যদি কঙ্গনার উপযুক্ত কোনও চরিত্র থাকে তাহলে অবশ্যই তাঁকে অভিনয়ের প্রস্তাব দেবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: জল্পনাই সত্যি! বিয়ে ভাঙল এষা দেওলের, ১১ বছরের সংসার ভাঙার কারণ কী?]

সন্দীপের সাক্ষাৎকারের এই অংশের ভিডিও ‘X’ হ্যান্ডেলে শেয়ার করে কঙ্গনা লেখেন, “পর্যালোচনা এবং সমালোচনা এক নয়, প্রতিটি শিল্পেরই পর্যালোচনা ও আলোচনা হওয়া উচিত, এটি একটি স্বাভাবিক বিষয়। আমার রিভিউ দেখে সন্দীপজি যেভাবে হাসিমুখে আমাকে সম্মান জানিয়েছেন, তাতে বলা যেতে পারে যে তিনি শুধু পুরুষালি দাপটের সিনেমাই তৈরি করেন না, তাঁর চিন্তাভাবনাও পুরুষালি, ধন্যবাদ স্যার।”

এর পরই আবার বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন লেখেন, “কিন্তু দয়া করে আমাকে কখনো কোনও ভূমিকা দেবেন না অন্যথায় আপনার আলফা পুরুষ নায়করা নারীবাদী হয়ে উঠবে এবং তার পর আপনার সিনেমা গুলোও মার খাবে, আপনি ব্লকবাস্টার বানাবেন, চলচ্চিত্র শিল্পের আপনার প্রয়োজন।”

[আরও পড়ুন: শুটিং শুরুর আগেই বদলে গেল সীতা! রণবীরের ‘রামায়ণ’-এ কে হবেন জানকী? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.