Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Govardhan Asrani

উৎসবের মাঝেই নিভেছে জীবনপ্রদীপ, কত টাকার সম্পত্তি রেখে গেলেন প্রয়াত অভিনেতা আসরানি?

কত টাকার সম্পত্তি রেখে গেলন বর্ষীয়ান অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৫, ১১:৩৪

options
link
উৎসবের মাঝেই নিভেছে জীবনপ্রদীপ, কত টাকার সম্পত্তি রেখে গেলেন প্রয়াত অভিনেতা আসরানি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই জীবনপ্রদীপ নিভে গিয়েছে বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানির। ৮৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। জীবনের শেষ দিন পর্যন্ত ডুবে ছিলেন অভিনয়ে। অভিনেতার মৃত্যুর পর এবার প্রকাশ্যে এল তাঁর মোট সম্পত্তির পরিমাণ। কত টাকার সম্পত্তি রেখে গেলন বর্ষীয়ান অভিনেতা?

জানা যাচ্ছে, প্রায় ৪০-৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন অভিনেতা। স্ত্রী মঞ্জু আসরানির জন্যরেখে গিয়েছেন স্থাবর-অস্থাবর সম্পত্তি। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, ব্র্যান্ডের প্রচার ইত্যাদি থেকে উপার্জন করেছিলেন আসরানি। উল্লেখ্য, অভিনেতার স্ত্রী নিজেও একজন অভিনেত্রী ছিলেন। অভিনয় করেছিলেন ‘কবিলা’, ‘তপস্যা’, ‘চাঁদি’ প্রভৃতি ছবিতে। সেরকমই ‘নমক হারাম’ ছবির শুটিং ফ্লোরেই স্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল আসরানির। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের শয্যাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি। সন্ধের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। তবে কাকপক্ষীতেও টের পায়নি! পঞ্চভূতে বিলীন হওয়ার পর আসরানির মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসে। অনাড়ম্বর শেষযাত্রাই চেয়েছিলেন অভিনেতা। তার ইচ্ছার কথা মাথায় রেখেই হয় তাঁর শেষযাত্রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, জুহুর ভারতীয় আরোগ্য নিধি হাসপাতালে দিন কয়েক ধরেই ভর্তি ছিলেন আসরানি। তাঁর আপ্ত সহায়ক বাবুভাই জানান, “চিকিৎসকরা বলেছিল, ফুসফুসে জল জমেছে। কিন্তু শেষ রক্ষা হল না। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিনেদুনিয়ায় রাজত্ব করা গোবর্ধন আসরানি তাঁর কেরিয়ারে সাড়ে তিনশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। রাজস্থানের জয়পুরের ছেলে তিনি। সেখানকার সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা। পরবর্তীতে মুম্বইয়ে পা রাখেন অভিনয়ের টানে। যে বহুমুখী প্রতিভার কদর করতেন বলিউডের পরিচালক-প্রযোজকরাও। মূল চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়নোর পাশাপাশি পার্শ্বচরিত্রেও বাজিমাত করেছিলেন আসরানি। বিশেষ করে তাঁর ‘কমিক টাইমিং’ অভিনয় শিক্ষার্থীদের জন্য ব্যকরণ-সম। কৌতুক অভিনেতা হিসেবে একাধিক ‘সিনেমার মেরুদণ্ড’ হয়ে উঠেছিলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.