Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Hrithik Roshan

‘রণক্ষেত্রে দেখা হবে বন্ধু!’, দক্ষিণী সুপারস্টার জুনিয়ার NTR-কে বলিউডে স্বাগত জানালেন হৃতিক

কবে মুক্তি পাবে এই ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৭:১০

options
link
‘রণক্ষেত্রে দেখা হবে বন্ধু!’, দক্ষিণী সুপারস্টার জুনিয়ার NTR-কে বলিউডে স্বাগত জানালেন হৃতিক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে জোর বাড়াতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে যে ঝুঁকছেন বলি পরিচালকরা তা নতুন কাণ্ড নয়। এই যেমন, সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে রামচরণ ছিলেন। তবে এবার আর অতিথি শিল্পী নয়। বরং দক্ষিণী তারকাকে সঙ্গে নিয়েই জুটি বাঁধছেন হৃতিক রোশন। তবে রামচরণ নয়, বরং হৃতিকের পছন্দ জুনিয়ার এনটিআর! ২০ মে অর্থাৎ শনিবার এনটিআরের জন্মদিন। আর এই শুভ দিনেই অনুরাগীদের সুখবর দিলেন হৃতিক। তবে স্পষ্ট নয়। বরং ফিল্মি কায়দায়।

টুইটারে জুনিয়ার এনটিআরকে শুভেচ্ছা জানিয়ে হৃতিক লিখলেন, ”বন্ধু, তোমার জন্য যুদ্ধভূমিতে অপেক্ষা করব। তোমার দিন আনন্দ আর শান্তিতে ভরে উঠুক। যতক্ষণ না পর্যন্ত আমাদের দেখা হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘মা হিন্দু, বাবা মুসলিম’ ভুয়ো পরিচয় রটতেই সপাট জবাব জিনাত আমানের]

সূত্র থেকে জানা গিয়েছে, পরিচালক সিদ্বার্থ আনন্দের ‘ওয়ার’ ছবির সিক্যুয়েল বানাতে চলেছেন অয়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, অয়নের কথাতেই নাকি ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন জুনিয়ার এনটিআর।

‘RRR’ সিনেমার সাফল্যের পর থেকেই বলিউডের নেক নজরে রয়েছেন নন্দমুরি তারক রামা রাও জুনিয়র ওরফে এনটিআর জুনিয়র। ভাল হিন্দিও বলতে পারেন তিনি। এমন তারকাকেই ‘ওয়ার ২’ সিনেমার জন্য বেছে নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, এবার হৃতিক ও এনটিআরের দ্বৈরথ দেখা যাবে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েলে। শোনা যাচ্ছে, ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি।

[আরও পড়ুন: গ্রেপ্তার বাংলাদেশি গায়ক নোবেল, এবার কী করলেন বিতর্কিত শিল্পী?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.