সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনে হৃতিক রোশন (Hrithik Roshan)। সাধ করে প্রিয় তারকার সঙ্গে একটা সেলফি তুলতে গিয়েছিলেন ডেলিভারি ম্যান। কিন্তু তার বদলে রীতিমতো ঘাড়ধাক্কা খেতে হল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

মানব মাঙ্গলানির আপলোড করা ভিডিওতে হৃতিককে একটি রেস্তরাঁ থেকে নৈশভোজ সেরে বের হতে দেখা যায়। সেখানে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান ও সুজানের বর্তমান প্রেমিক আরসালান গোনি এবং জায়েদ খান ছিলেন। হৃতিকই আগে বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তখনই সেলফি তুলতে আসেন ওই ডেলিভারি ম্যান।
[আরও পড়ুন: মাত্র আড়াই মাসেই শেষ ‘বালিঝড়’, শেষ দিন সেটে কী করলেন কৌশিক-তৃণা-ইন্দ্রাশিস?]
প্রথমে ডেলিভারি ম্যানের মোবাইলের সামনে পোজ দিতে যান হৃতিক। আচমকা তাঁর নিরাপত্তারক্ষীর নজরে বিষয়টি পড়ে। তিনি এক ধাক্কায় ঠেলে সরিয়ে দেন ডেলিভারিম্যানকে। হৃতিকও মুখ সরিয়ে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন। ভাবখানা এমন যেন কিছুই দেখেননি।
View this post on Instagram
এই ভিডিও দেখেই ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। একজন লেখেন, “ইস বেচারাকে কীভাবে ধাক্কা দিল এরা কী ভাবে নিজেদের, আমাদের জন্যই তো এদের সবকিছু।” ঘটনায় কোনও প্রতিক্রিয়া না দেওয়ার জন্য হৃতিকেরও সমালোচনা করা হয়। অভিনেতার সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়।

[আরও পড়ুন: অ্যাকাডেমির AC বিকল, প্রতিবাদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের]
সর্বশেষ খবর
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ
-
মক্কায় তৈরি মুসলিম ন্যাটো ‘কাগুজে বাঘ’! যুদ্ধ বাঁধলে সত্যিই কি পাকিস্তানে সেনা পাঠাবে তুরস্ক-সৌদি?
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা