সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি ওয়েবে সিরিজ ফের পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। রবিনা ট্যান্ডনের সঙ্গে ‘আরণ্যক’ সিরিজে জুটি বাঁধার পর এবার বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সিরিজের নাম ‘মিথ্যা’। তবে এখানেই চমকের শেষ নয়। এই সিরিজ থেকেই অভিনয় জীবনে পা রাখছেন অভিনেত্রী ভাগশ্রীর মেয়ে অবন্তিকা দাসানি। সিরিজের পরিচালক রোহন সিপ্পি।
ট্রেলারেই ইঙ্গিত মিলেছে এই ছবি একেবারেই সাইকোলজিক্যাল থ্রিলার। এক ছাত্রী ও অধ্যাপিকাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্প। ছাত্রীর চরিত্রেই অভিনয় করেছেন অবন্তিকা ও অন্যদিকে অধ্যাপকের চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। এক গবেষণাপত্র ও একটি খুনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিরিজের গল্প।

[আরও পড়ুন: ‘ধর্ম নিরপেক্ষ ভারতের আদর্শ নাগরিক হবে আমাদের সন্তান!’ অকপট নুসরত জাহান ]
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘চিট’ সিরিজের হিন্দি অ্যাডাপটেশন হল ‘মিথ্যা’। ১৮ ফেব্রুয়ারি জি ফাইভে মুক্তি পাবে এই সিরিজ।

ইদানিং ওয়েব প্ল্যাটফর্মে থ্রিলার সিরিজের সংখ্যাই সবচেয়ে বেশি। বলিউড হোক কিংবা টলিউড সব জায়গাতেই একের পর এক মুক্তি পাচ্ছে থ্রিলারধর্মী সিরিজ। দর্শকদের চাহিদা মেটাতেই তাই পরিচালকরা একের পর এক বানিয়ে চলেছেন নানারকমের রহস্যের ছবি। সেই তালিকাতেই এবার ঢুকে পড়ল পরম, হুমা ও অবন্তিকার ‘মিথ্যা’। এই সিরিজে দেখা যাবে রজিত কাপুর এবং সমীর সোনিকেও।
View this post on Instagram
[আরও পড়ুন: সরস্বতী পুজো করবেন যশ-নুসরত, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানালেন তারকা জুটি ]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর