Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Grammy Awards 2024

গ্র্যামির মঞ্চে বড় জয় ভারতের, পুরস্কৃত শঙ্কর মহাদেবন, জাকির হুসেনের ‘শক্তি’

'ধন্যবাদ ভারত', গ্র্যামি পেয়েই উচ্ছ্বসিত শঙ্কর মহাদেবন, জাকির হুসেনরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১০:২৬

options
link
গ্র্যামির মঞ্চে বড় জয় ভারতের, পুরস্কৃত শঙ্কর মহাদেবন, জাকির হুসেনের ‘শক্তি’ zoom
ছবি: এক্স হ্যান্ডেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডের (Grammy Award) মঞ্চে ভারতের বড় জয়। পুরস্কৃত শঙ্কর মহাদেবন, জাকির হুসেনের ব্যান্ড (Shankar Mahadevan, Zakir Hussain)। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য গ্র্যামি জিতে নিয়েছে ‘শক্তি’। বিনোদুনিয়ার অন্যতম সেরা সম্মানের মঞ্চে দাঁড়িয়ে ভারতকে ধন্যবাদ জানালেন শিল্পী।

সঙ্গীতদুনিয়ার সবথেকে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেনের ফিউশন ব্যান্ড ‘শক্তি’ পুরস্কৃত হল তাঁদের সাম্প্রতিক অ্যালবাম ‘দিস মোমেন্ট’-এর জন্য। যেখানে শঙ্কর-জাকিরের সঙ্গে সঙ্গত দিয়েছেন জন ম্যাকলাফিন, ভি সেলভাগণেশ এবং গণেশ রাজাগোপালনরা। গ্র্যামি অ্যাওয়ার্ডের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেই গর্বের মুহূর্ত শেয়ার করা হয়েছে। যা দেখে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে দেশবাসী। নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের দিন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ঘন ঘন অযোধ্যা যাচ্ছেন অমিতাভ, রামজন্মভূমিতে জমিও কিনেছেন, ব্যাপারটা কী?]

গ্র্যামির হাতে শঙ্কর ব্য়ান্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়ে শঙ্কর মহাদেবনের মন্তব্য, “ধন্যবাদ ঈশ্বর। তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদেরও। ভারত আমরা তোমার জন্য গর্বিত। তবে সর্বশেষে বলব, আমি আমার এই পুরস্কার আমার স্ত্রীকে উৎসর্গ করলাম। যাঁকে নিয়েই আমার গানের প্রতিটা কথা লেখা। ভারতীয় মিউজিক কম্পোজার এবং গ্র্যামি বিজেতা রিকি রেজও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেনকে।”

[আরও পড়ুন: শিবাজি মহারাজের চরিত্রে শাহিদ কাপুর, কেরিয়ারের সবথেকে বিগ বাজেট ছবির দায়িত্ব কাকে দিলেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.