আইপিএল-এর (IPL 2026) মরশুমে ইডেনে ম্যাচ মানেই শাহরুখ খান (Shah Rukh Khan) প্রেমীদের আলাদা উন্মাদনা মাস্ট! কারণ গ্যালারিতে বাদশার উপস্থিতি মানেই যে নাইট-সহ কলকাতার ‘কিং’ অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে থাকে, তা বললেও অত্যুক্তি হয় না। সোমবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস-এর ম্যাচে গ্যালারিতে বাদশাকে দেখা গেল আসন্ন সিনেমা ‘কিং’য়ের লুকে। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও বাদশা দর্শনের জেরে এদিন নাইট সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
একমাথা ধূসর চুল। দাড়ি-গোঁফে ধরা পাক! মাথায় নাইট বাহিনীর জার্সির রঙে নীল টুপি। পরনে সাদা টি-শার্ট। সোমবার ইডেনে এহেন লুকেই ছক্কা হাঁকালেন শাহরুখ খান। বলিউড সুপারস্টারের ‘কিং’ অবতার নিয়ে বরাবরই দর্শক-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। গতবছর বিদেশে আউটডোর শুটিং করাকালীন ফুটপাত থেকে শাহরুখের ‘সল্ট অ্যান্ড পিপার’ লুক প্রকাশ্যে আসে। তবে ভক্তরা যতই লাফালাফি করুন না কেন, বিষয়টি কিন্তু সেসময়ে মোটেই ভালো লাগেনি কিং খানের। টিমের তরফেও কড়া বার্তা দিয়ে বলা হয়েছিল, “যতক্ষণ না শাহরুখ খান কিংবা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর তরফে ‘কিং’ লুক প্রকাশ্যে আনা হচ্ছে, ততদিন দয়া করে কিং-ম্যাজিক জিইয়ে রাখার চেষ্টা করুন।” কিন্তু এবার আর কোনও রাখঢাক নয়। নাইটদের তাতাতে ‘কিং’ লুকেই সোমবার ইডেনের গ্যালারিতে ধরা দিলেন বাদশা। সঙ্গে দেখা গেল শাহরুখকন্যা সুহানা খানকেও। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পরই ‘নাইট বনাম পাঞ্জাব কিংস’ তরজা ভুলে ভক্ত-সমর্থকদের সমস্ত ফোকাস সরে গেল শাহরুখ খানের দিকে। কেউ কেউ আবার এহেন ‘ব্লকবাস্টার মুহূর্ত’ ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিলেন নেটভুবনে।
আরও পড়ুন:

“কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ করেছে । তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং।…”
King Shah Rukh Khan eshe gechhe Kolkata… aar energy ta ekdom onno level 💜🔥
Eden Gardens e aaj sudhu cricket noy, puro emotion KKR er jonno@iamsrk @KKRiders#KKR #SRK #ShahRukhKhan #AmiKKR #IPL2026 pic.twitter.com/169xs5Swgz
— SHAH RUKH KHAN FANS ASSOCIATION (@Srk_bangalore) April 6, 2026
বলিউড হোক কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, বয়স বাড়লেও পর্দায় ‘চার্মিং, ফ্ল্যামবয়েন্ট’ অবতার বহাল রাখতে মরিয়া হয়েছেন নায়করা! বার্ধক্যের ভারে শারীরিক গড়ন, চেহারা যুঁতসই না হলেও ‘হিরো ইমেজ’ ভাঙতে চাননি নায়কদের একাংশ। তার জেরে অবশ্য কটাক্ষ, সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁদের। তবে কিং ছবির জন্য শাহরুখ খান হেঁটেছেন অন্য পথে। ‘জওয়ান’ ছবিতে পাক ধরা চুল-দাঁড়িতে অ্যাকশন করে বুঝিয়ে দিয়েছিলেন ভবিষ্যতেও এহেন চরিত্রে বলে বলে ছক্কা হাঁকাবেন তিনি। আর সেই সুযোগটাই লুফে নেন সুজয় ঘোষ, সিদ্ধার্থ আনন্দরা! তৈরি হয় ‘কিং’ ছবির প্লট। যেখানে বুড়ো হাড়ে হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্যে ‘ভেলকি’ দেখাবেন শাহরুখ। কেমন চরিত্রে দেখা যাবে তাঁকে এই ছবিতে? ‘কিং’ ঘোষণার পর থেকেই সেই কৌতূহল তুঙ্গে। বাদশা নিজেই তাঁর আভাস দিয়েছিলেন। তিনি জানান, “কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ করেছে । তাই কিং আদতেও কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। ধূসর চরিত্র আর কী! মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?” এবার সেই সিনেমার লুক নিয়েই ইডেনে লাইমলাইট কেড়ে নিলেন কিং খান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২ দিনের মধ্যেই গোটা রাজ্যে মৌসুমি বায়ু! উত্তরে বৃষ্টি, জৈষ্ঠের শেষেও কালবৈশাখীর সম্ভাবনা একাধিক জেলায়
-
হাইতি ম্যাচে নেইমারকে নামানোর চেষ্টা, মহাতারকাকে নিয়ে ক্ষোভ ব্রাজিলের ড্রেসিংরুমে
-
‘বিদ্রোহী’ শিবিরে তৃণমূলের কোন ১৯ সাংসদ? প্রকাশ্যে সই করা চিঠি
-
‘যাঁরা তারকাটা হয় তাঁদের জীবনে অনেক মজার গল্প থাকে’, নতুন সিরিজ নিয়ে আড্ডায় বিক্রম
-
তৃণমূলের সঙ্গে সরাসরি যোগ বাংলাদেশের জঙ্গি সংগঠনের! বিস্ফোরক দাবি কাকলির