Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
ishita dutta

মা হলেন ‘দৃশ্যমে’র বাঙালি অভিনেত্রী ঈশিতা দত্ত, শেয়ার করলেন ফুটফুটে সন্তানের ছবি

২০১৭ সালে মুম্বইয়ের অভিনেতা বৎসল শেঠ সঙ্গে বিয়ে হয় ঈশিতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৩, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৩, ১৪:৫৪

options
link
মা হলেন ‘দৃশ্যমে’র বাঙালি অভিনেত্রী ঈশিতা দত্ত, শেয়ার করলেন ফুটফুটে সন্তানের ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন বলিউড অভিনেত্রী ঈশিতা দত্ত। বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। সে খবর সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন ঈশিতার স্বামী অভিনেতা বৎসল শেঠ। সদ্যজাতর মুখ হৃদয়ের ইমোজি দিয়ে ঢেকে শেয়ারও করলেন ঈশিতা ও বৎসল।

অজয় দেবগণ ও টাব্বু অভিনীত দৃশ্যম ছবিতে দেখা গিয়েছিল ঈশিতাকে। ঈশিতা দত্তের অন্য পরিচয়ও রয়েছে। তিনি বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তর বোন।

Advertisement

২০১৭ সালে মুম্বইয়ের ইশকনের মন্দিরে বৎসলের সঙ্গে বিয়ে হয় ঈশিতার। বিয়ের ছয় বছরের মাথায় ঈশিতার কোলে এল ফুটফুটে সন্তান। হাসপাতাল সূত্রের খবর, মা ও সন্তান সুস্থ রয়েছে।

[আরও পড়ুন: ‘রাগে গা জ্বলছে! দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মণিপুর গণধর্ষণকাণ্ডে ফুঁসছেন অক্ষয়-উর্মিলা-রিচারা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গত এপ্রিল মাসে সমাজমাধ্যমের পাতায় নিজেই সেই খবর শেয়ার করেন ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী। মে মাসে আন্তর্জাতিক মাতৃদিবসে ঈশিতার জন্য সাধ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সেই ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছোট ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন তাঁর নিত্যদিনের জীবনযাপনও।

[আরও পড়ুন: ‘আলিয়ার ক্ষেত্রে নেপোটিজম শব্দটা খাটে না, খুব ট্যালেন্টেড’, প্রশংসায় পঞ্চমুখ চূর্ণী]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.