সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে তেমন কোনও ছবি নেই। দু’একটা বিজ্ঞাপন আর সলমনের সঙ্গে দাবাং ট্যুর। এসবের মাঝেই দুম করে ১২ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন! সূত্রের খবর অনুযায়ী, জ্য়াকলিনের এই ফ্ল্য়াটে রয়েছে অত্যাধুনিক জিম, সুইমিং পুল। জ্যাকলিনের এই বাড়ি কেনার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ট্রোল করতে শুরু করেছে জ্য়াকলিনকে। নেটিজেনদের একাংশ মনে করছেন ঠগ সুকেশের কাছ থেকে পাওয়া টাকা দিয়েই নাকি বাড়ি কিনেছেন জ্যাকলিন।
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। আপাতত তাঁর ঠিকানা জেল। কিন্তু ওই যে বলে ভালবাসা মানে না কোনও সীমানা। সুকেশের মনও তাই পড়ে রয়েছে জ্যাকলিনের কাছে। চিঠি দিয়ে ফের সে কথাই বুঝিয়ে দিলেন। সম্প্রতি বি-টাউনের একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পারফর্ম করেছেন জ্যাকলিন। চিঠিতে ‘গার্লফ্রেন্ডে’র পারফরম্যান্সের প্রশংসা করেন সুকেশ। বৃহস্পতিবার নিজের আইনজীবী অনন্ত মালিকের হাত দিয়ে সেই চিঠি পাঠিয়েছেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: রহস্যের ঘেরাটোপে রণবীর-দীপিকা-রামচরণ, সিনেমা না বিজ্ঞাপন? ভিডিও দেখে উঠছে প্রশ্ন]
‘ঠগবাজ’ লিখেছেন, “মাই লাভ, মাই বেবি জ্যাকলিন (Jacqueline Fernandez), মাই বম্মা। ২৮ এপ্রিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেখলাম। তোমার পারফরম্যান্সই সেরা ছিল। গোটা শোয়ে তোমার নাচটাই সবচেয়ে ভাল লেগেছে। আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম। বলে বোঝাবার ভাষা পাচ্ছি না। তুমি একজন সুপারস্টার। আমার বেবি গার্ল।” এরপরই যোগ করেন, “আমার জীবনে তোমার থাকাটাই আমার কাছে বড় পাওনা। তুমি জানো না কতটা পাগলের মতো আমি তোমায় ভালবাসি। তোমায় ভীষণ মিস করছি। তোমার জন্মদিনে দারুণ সারপ্রাইজ দেব। তোমার নিশ্চিতভাবেই ভীষণ ভাল লাগবে। আর অপেক্ষা করতে পারছি না। আমি চাই তোমার মুখে সবসময় হাসি লেগে থাকুক। সত্যিটা সামনে আসার সময় এসে গিয়েছে। চিন্তা কোরো না।”
এর আগে ভ্যালেন্টাইনস ডে ও নিজের জন্মদিনে সুকেশ জ্যাকলিনকে চিঠি লিখেছিলেন। দুই চিঠিতেই অভিনেত্রীর প্রতি নিজের ভালবাসা উজার করে দিয়েছিলেন তিনি। আবার ইস্টার সানডেতে চিঠি লিখে জানিয়েছিলেন “আমার মিষ্টি খরগোশ তোমায় খুব ভালবাসি। তুমি শুধুই আমার।” এবার জ্যাকলিনের জন্মদিনের জন্য যে তিনি সারপ্রাইজ প্ল্যান করেছেন, সেটাই জানালেন চিঠিতে।
[আরও পড়ুন: চুমুতে ভালবাসার অঙ্গীকার, চার্চে গিয়ে জার্মান প্রেমিকের সঙ্গে বিয়ে বাঙালি অভিনেত্রীর ]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?