Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Jacqueline Fernandez

জেনে বুঝে কালো টাকা ভোগ করেছেন জ্যাকলিন! ২০০ কোটি আর্থিক প্রতারণা মামলায় ফের বিপাকে অভিনেত্রী

আদালতের কাছে জ্যাকলিনের বিরুদ্ধে এমনই দাবি তুলল ইডি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ১৩:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ১৩:৪৮

options
link
জেনে বুঝে কালো টাকা ভোগ করেছেন জ্যাকলিন! ২০০ কোটি আর্থিক প্রতারণা মামলায় ফের বিপাকে অভিনেত্রী zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠগ সুকেশ মামলায় ফের বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সুকেশের সমস্ত দুর্নীতিই নাকি জ্যাকলিন জানতেন আগে থেকে। এমনকী, জেনে বুঝেই কালো টাকা নিয়ে ফূর্তি করেছেন জ্যাকলিন! সম্প্রতি আদালতের কাছে এমনই দাবি তুলল ইডি।

ইডির দাবি, জেরার সময় সত্যতা গোপন করেছেন জ্যাকলিন। অভিনেত্রী বার বার জানিয়ে ছিলেন ঠগ সুকেশ চন্দ্রশেখর নাকি তাঁকে ফাঁসিয়েছে। তবে সেই নিয়ে কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি। ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী, জ্যাকলিন জেনে বুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকী, সুকেশ গ্রেফতার হওয়ার পর জ্যাকলিন নিজের ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: OMG! শাহরুখ নয়, হিমেশ রেশমিয়ার নায়িকা হতে বেশি আগ্রহী দীপিকা!]

ইডির আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে যে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা তাঁর ভাই ও বোনের, সেখানেও ১,৭, ২৯১৩ মার্কিন ডলার ২৬, ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন (Jacqueline Fernandez) কোনওভাবেই জড়িত নন। এবারও হোয়াটসঅ্যাপে ঠগের আশ্বাস, জ্যাকলিনকে কোনও ‘ঝঞ্ঝাটে’ পড়তে দেবে না সে।

[আরও পড়ুন: প্রতারিত সলমন খান! কোন ফাঁদে পড়লেন বলিউডের সুলতান?]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.