Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Jaya Bachchan

‘শারীরিক সম্পর্ক অত্যন্ত জরুরি’, নাতনি বিয়ের আগে মা হলেও আপত্তি নেই জয়া বচ্চনের

নাতনির সামনেই নিজের এই মত প্রকাশ করেছেন জয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২২, ১৯:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২২, ১৯:৫২

options
link
‘শারীরিক সম্পর্ক অত্যন্ত জরুরি’, নাতনি বিয়ের আগে মা হলেও আপত্তি নেই জয়া বচ্চনের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালবাসার সম্পর্কে শারীরিক সুখ অত্যন্ত জরুরি। এমনই মত জয়া বচ্চনের (Jaya Bachchan)। এমনকী বিয়ের আগে নাতনি নভ্যা নভেলি নন্দা মা হলেও কোনও আপত্তি নেই তাঁর। নাতনিরই পডকাস্টে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন অমিতাভজায়া।

Jaya-Navya-sweata

Advertisement

‘হোয়াট দ্য হেল নভ্যা’ (What The Hell Navya) নামের পডকাস্ট রয়েছে নভ্যার। সেখানে ‘মর্ডান লাভ: রোম্যান্স অ্যান্ড রিগ্রেটস’ নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। যাতে নভ্যার সঙ্গে যোগ দেন জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দা। আলোচনা চলাকালীন জয়া বচ্চন বলেন, “আমার মুখ থেকে এমন কথা শুনতে হয়তো অনেকের সমস্যা হবে কিন্তু সম্পর্কে শারীরিক আকর্ষণ ও বোঝাপড়া থাকা খুবই জরুরি। আমাদের সময়ে আমরা যা করতে পারতাম না এখনকার ছেলেমেয়েরা তা করতে পারে, আর করে নাইবা কেন? এতেই তো সম্পর্ক এতটা সময় ধরে টিকে থাকে। সম্পর্কে শারীরিক সুখ না থাকলে তা দীর্ঘস্থায়ী হয় না। শুধুমাত্র ভালবাসা আর অ্যাডজাস্টমেন্ট দিয়ে কোনও সম্পর্ক টেকে না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির গানে মঞ্চ মাতালেন রাহুল, কী প্রতিক্রিয়া নেটিজেনদের?]

দিদিমার মুখে এমন কথা শুনে বেশ অবাক হন নভ্যা। তবে তাঁর অবাক হওয়ার পালা তখনও বাকি। কারণ কথার মাঝেই আবার নভ্যাকে জয়া বচ্চন বলেন, “আমি যুক্তিসঙ্গতভাবেই বিষয়টি দেখছি। বর্তমান প্রজন্মের মধ্যে যেহেতু রোম্যান্স ও আবেগের অনুভূতি কম… আমার মনে হয় তোমার প্রিয় বন্ধুকেই বিয়ে করা উচিত। মনের কথা খুলে বলার জন্য ভাল বন্ধু থাকা প্রয়োজন।” শুধুমাত্র সামাজিকতার খাতিরেই বিয়ে করার প্রয়োজন নেই বলেই মনে করেন জয়া বচ্চন। সেই কারণেই তিনি আবার নভ্যাকে বলেন, “তুমি যদি বিয়ের আগে মা হও তাহলে আমার তাতে কোনও আপত্তি নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @ivmpodcasts

উল্লেখ্য, নাতনি বরাবরই জয়া বচ্চনের বেশ প্রিয়। দিদার জন্য দুর্গাপুজোয় (Durga Puja 2022) যোগ দিয়েছিলেন নভ্যা। সেই ভিডিও আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। মেয়ের ভিডিওতে আবার শ্বেতা মন্তব্য করেছিলেন, ‘দিদু’ জয়া বচ্চন তাঁর এই কাজে খুবই খুশি হবেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Navya Naveli Nanda (@navyananda)

[আরও পড়ুন: ‘ঝুলনকে আরও কাছ থেকে জানলাম’, কলকাতায় ‘চাকদা এক্সপ্রেসে’র শুটিং করে আবেগপ্রবণ অনুষ্কা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.