সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হলেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। স্ত্রী হেইলির কোল জুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। সোশাল মিডিয়ায় সদ্যোজাতর ছবি দিয়ে জাস্টিন বিবার অনুরাগীদের জানালেন এই সুখবর। জাস্টিন লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার।’
দীর্ঘ ৮ বছরের সম্পর্কের বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও সেলেনা গোমজের। তারপরই ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি।
[আরও পড়ুন: ক্যানভাসে প্রতিবাদ! RG Kar ঘটনার বিচার চেয়ে ছবি আঁকলেন অভিনেতা লোকনাথ দে ]
View this post on Instagram
২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জাস্টিন। পপ তারকার মুখের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করতে হয় একাধিক কনসার্ট। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন। সেই প্রসঙ্গ তুলে এক নেটিজেন লিখেছেন, ‘জাস্টিনের খারাপ সময়ে আপনি ওর সঙ্গে থেকে ওকে ব্যবহার করেছেন। আপনি কি ওকে সুখী দেখতে চান না?’
২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। লোকে বলে, গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন তিনিই।
বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, তাঁদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তাঁরা।
[আরও পড়ুন: যৌনাঙ্গে ইঁদুর! পুরাণ প্রসঙ্গ টেনে ধর্ষণের শাস্তি নিয়ে বিস্ফোরক শ্রাবন্তী]
সর্বশেষ খবর
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল