সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বড্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি…”, শুক্রবার সকালে কাজলের এই একটা পোস্টই নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। ‘বিগ ফ্রাইডে রিলিজে’র থেকেও দাবানল গতিতে ভাইরাল হয়েছে পোস্ট! সমাজ মাধ্যম থেকে ক্ষণিকের অবসর ঘোষণা করে ভক্তদের কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। তবে সেই ঘটনার পর একরাতও কাটল না। ইনস্টাগ্রামে প্রত্যাবর্তন ঘটল কাজলের।
সাতসকালে কালো পোস্টে ভক্তদের ঘুম উড়িয়ে দেওয়ার পর সন্ধেবেলাই ধোঁয়াশা পরিস্কার করলেন নায়িকা। প্রকাশ্যে নিয়ে এলেন ‘দ্য ট্রায়াল- প্যায়ার কানুন ধোঁকা’র ট্রেলার। ক্যাপশনে লিখেছেন, “পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে ফিরবে তুমি..।” কাজলের সিরিজটি জনপ্রিয় ওয়েব শো দ্য গুড ওয়াইফ-এর হিন্দি রিমেক। এই সিরিজে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে আর সেই সিরিজের ঘোষণা করতেই এমন ‘প্রচারমূলক কৌশল’ কাজলের।
[আরও পড়ুন: ব্রেকফাস্ট ডেটে অন্তঃসত্ত্বা স্বরা ভাস্কর, তবে সঙ্গী বর নন! ‘তৃতীয়জন’ কে?]
১২জুন হটস্টার-এ দেখা যাবে এই সিরিজ। তবে কাজলের এমন কারসাজিতে কিন্তু ভয়ংকর চটে গিয়েছে নেটিজেনরা। অতঃপর অভিনেত্রীকে কটু কথা শোনাতেও ছাড়লেন না। কেউ বললেন, ‘এই সমস্ত প্রচারের কৌশল ভীষণ বাজে।’ কারও বা মন্তব্য, ‘এত্ত জলঘোলা না করে সোজাসুজি বললেই তো পারেন।’ কেউ বা বললেন, ‘এরপর তো আপনি সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না।’ নেটিজেনদের একাংশের কথায়, ‘আপনার ওই পোস্ট দেখে তো কেঁদেই ফেলেছিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছি।’
View this post on Instagram
[আরও পড়ুন: ‘চুমু খেতে হলে হোটেলে যাও! মন্দিরে কেন?’, কৃতী-ওমকে তুলোধোনা বালাজি পুরোহিতের]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!