সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘একে কালো, তায় আবার মোটা’, বড় হওয়ার সময় এমন অনেক কথাই শুনতে হয়েছে কাজলকে (Kajol)। তা নিয়ে এতদিন বাদে মুখ খুললেন অভিনেত্রী। কীভাবে শরীরের ছুৎমার্গ ও গায়ের রং নিয়ে কটাক্ষের মোকাবিলা করেছিলেন, জানালেন সেকথা।

মাত্র ১৮ বছর বয়সে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন কাজল। তার অনেক আগে থেকেই শরীরের ওজন ও গায়ের রং নিয়ে কথা শুনতে হত তাঁকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেকথা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমার মনে হয় বিষয়টি নিয়ে আমাকে তেমন মাথা ঘামাতেই হয়নি। এই সমস্ত কটাক্ষকে আমি কোনওদিন পাত্তাই দিইনি। ভাবতাম যে মানুষজন এটা বলছে আমি তাঁদের থেকে অনেক বেশি বুদ্ধিমতী।”
[আরও পড়ুন: ‘মোটাকে মোটা বোলো না!’ বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব আবির-ঋতাভরী, প্রকাশ্যে ‘ফাটাফাটি’ ট্রেলার]
চশমা পরতেন কাজল, জোড়া ভুরু ছিল তাঁর। তা নিয়েও কম কথা শুনতে হয়নি নায়িকাকে। কিন্তু, জোড়া ভুরু নিয়েই গ্ল্যামার দুনিয়ার সফর শুরু করেন অভিনেত্রী। কাজল জানান, নিজেকে নিয়ে তিনি বরাবর আত্মবিশ্বাসী ছিলেন। আর তার ফল বক্স অফিসে পেয়েছেন।

‘বেখুদি’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেন কাজল। তারপর মুক্তি পায় ‘বাজিগর’। তাতেই সাফল্য পান কাজল। তারপর ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’-এর মতো সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান।
[আরও পড়ুন: ‘আশিকি ৩’ ছবিতে বড় চমক, কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোন!]
সর্বশেষ খবর
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?
-
দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি! চাঞ্চল্য দুর্গাপুরে
-
রক্ত দেওয়ার পর ক্লান্ত লাগছে, কী হয় শরীরের অন্দরে, কীভাবে ফিট হবেন?
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের