সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্ষে খেত মানে আজও ‘রাজ-সিমরন’ নস্টালজিয়া। ‘দিলওয়ালে দুলহনিয়া’ নিয়ে যাওয়ার সময় হলে আজও যেন মনের মধ্যে কিছু কিছু হতে থাকে। পর্দায় শাহরুখ-কাজল মানেই অন্য রসায়ন। মাঝে রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ তেমন প্রশংসা পায়নি বটে, তবে যতবারই পর্দায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে সিটি অবশ্যই পড়েছে। বলিউডের এই সবথেকে রোমান্টিক জুটিকেই পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। শোনা গিয়েছে এমনই খবর।
[জানেন, ‘বাহুবলী’ প্রভাসের জন্মদিনে কী উপহার দিলেন ‘দেবসেনা’ অনুষ্কা?]
শাহরুখ বরাবরই করণের ‘ব্লু আইড বয়’। আর কাজল সবচেয়ে প্রিয় বান্ধবী। এই বন্ধুত্বেই কিছুদিন আগে চিড় ধরেছিল। অজয় দেবগণের ‘শিবায়’ ছবির মুক্তির সময়। যা মুক্তি পায় করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে। ছবি মুক্তির আগেই অজয় টুইট করেছিলেন, টাকা দিয়ে নিজের ছবির পক্ষে এবং ‘শিবায়’-এর বিপক্ষে প্রচার করাচ্ছেন করণ। আর এর জন্য ব্যবহার করছেন কামাল আর খানের মতো সমালোচককে। স্বামী ও ২৫ বছরের সবচেয়ে ভাল বন্ধুর মধ্যে স্বামীর পক্ষই বেছে নিয়েছিলেন কাজল। ফল যা হওয়ার তাই হয়েছিল। ভেঙে যায় কাজল-করণের বহু বছরের সম্পর্ক। জোড়া লাগতেও বেশি সময় লাগেনি। রাগ কমতেই প্যাচ আপের কথা ইনস্টাগ্রামে ঘোষণা করেছিলেন স্বয়ং করণ। কিছুদিন আগে আবার ‘কুছ কুছ হোতা হ্যায়’ স্মৃতি উসকে কাজল-রানির সঙ্গে সেলফিও দেন এসআরকে। তাতেই দুধের স্বাদ ঘোলে মিটিয়েছিলেন সিনেপ্রেমীরা।
[বিজ্ঞাপনী ভিডিওতেই উষ্ণতার পারদ চড়ালেন বিপাশা-করণ]
কিন্তু এবার নাকি তাঁদের সবচেয়ে প্রিয় জুটি সত্যিই পর্দায় ফিরতে চলেছে। আরও একবার মাল্টিস্টারার ছবি তৈরি করতে চলেছেন করণ জোহর। শাহরুখ-কাজল জুটির পাশাপাশি রণবীর-আলিয়া জুটিকে একসঙ্গে দেখার সুযোগও পেতে চলেছেন দর্শকরা। আপাতত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ নিয়েই ব্যস্ত পরিচালক-প্রযোজক। তা শেষ হলেই শুরু হবে এই নতুন ছবির কাজ।
[OMG! এই কারণেই ঐশ্বর্য-সলমন জুটির বিচ্ছেদ হয়েছিল?]
সর্বশেষ খবর
-
১২ বছরে ৩৪ বার, বিদেশভূমে রাজার রাজা মোদি, এবার পেলেন সেশেলসের সর্বোচ্চ সম্মান!
-
নিয়ম মানলে স্নানযাত্রাতেই ঘুরবে ভাগ্যের চাকা, জেনে নিন পুজোর শুভ তিথি
-
পুলিশ হেফাজতে মদ্যপানের আবদার নির্লজ্জ সিয়ার! প্রকাশ্যে ‘খুনি’ প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার