সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাস। সোমবার সকালে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল অভিনেত্রীর পচাগলা মরদেহ। কাজল ও যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল ‘দ্য ট্রায়াল’ সিরিজে।
এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর প্রতিবেশি ফ্ল্য়াট থেকে পচা গন্ধ পান। তার পরেই পুলিশকে যোগাযোগ করা হলে, ফ্ল্যাটের দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর দেহ পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান এক সপ্তাহ আগেই তাঁর মৃত্যু হয়েছে। অনুমান আত্মহত্যাই করেছেন মালবিকা দাস। অভিনেত্রীর মোবাইল ফোন, ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।
View this post on Instagram
[আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত মিঠু, চলছে কেমো, স্ত্রীকে নিয়ে মুখ খুললেন ‘ফেলুদা’ সব্যসাচী]
বিমানসেবিকা হিসেবে কেরিয়ার শুরু করেন মালবিকা দাস। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। দু-একটি বলিউড ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল মালবিকাকে। তবে মালবিকা নজর কাড়েন নেটফ্লিক্সের ‘দ্য ট্রায়াল’ সিরিজে। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন মালবিকা। তার জেরেই আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে পুরো ঘটনাটি।
[আরও পড়ুন: ‘হিন্দু বলেই এই পরিণতি?’, কাশ্মীরে তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হানায় সরব সাংসদ কঙ্গনা]
সর্বশেষ খবর
-
ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআই ঘাঁটি! নেপালি তরুণীকে বিয়েও করে পাক চর রানা
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা