সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলছুটরা কান ধরে ফিরবে। ২ মে’র পর মিলিয়ে নেবেন। প্রচারের মঞ্চে এমন মন্তব্যই করলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। একই মঞ্চে ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁকে সাক্ষী রেখেই একথা বলেন টলিউড অভিনেতা। সেই বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুক (Facebook) প্রোফাইলে।
ভিডিওয় কাঞ্চন জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই হুগলির উত্তরপাড়া (Uttarpara) কেন্দ্রে তিনি লড়তে এসেছেন। এরপরই বলেন, “আমি বাইরে রোগা, ভিতরে দারোগা। মরব, একবার মরব। যদি কেউ মারে এখানে মেরে দেখাক।” নিজেকে নেতা মনে করেন না বলেই কাঞ্চন। তাঁর মতে, তিনি একজন কর্মী মাত্র। জানান, থিয়েটার, সিনেমা কিংবা সিরিয়ালের জগতে তাঁকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, কাঞ্চন মল্লিক নিজেকে চলচ্চিত্র শিল্পের কর্মী হিসেবে মনে করেন।
[আরও পড়ুন: ‘কারও প্রেমিকা হলেই বলিউডে সুযোগ আসে না’, একান্ত সাক্ষাৎকারে কাকে বিঁধলেন সায়নী?]
এরপরই দলছুটদের প্রসঙ্গ তোলেন তৃণমূলের তারকা প্রার্থী। জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি মাথা উঁচু করে বাঁচতে পারেন, আবার মাথা নিচু করে শিখতে পারেন। যাঁরা মাথা নিচু করে শিখতে পারেননি তারাই দল থেকে বেরিয়ে গিয়েছেন বলে মনে করেন কাঞ্চন। তাঁর মতে, যাঁরা বেরিয়ে গিয়েছেন বা দলছুট তাঁরা কান ধরে ফিরে আসতে চাইবেন। “২ তারিখের পর মিলিয়ে নেবেন”, বলেও মন্তব্য করেন কাঞ্চন মল্লিক। তবে সেই সময় তাঁদের না ফেরানোর আবেদন করবেন বলেও জানান। প্রার্থী তালিকায় নাম ওঠার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী। উত্তরপাড়ার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার সারছেন তিনি। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই লড়তে এসেছেন বলে ভোট চাইছেন টলিউড তারকা। পাশাপাশি আপদে-বিপদে উত্তপাড়ার মানুষের পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন।
[আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার আপ্তসহায়কের মৃত্যুর ঘটনায় রাজস্থান থেকে গ্রেপ্তার ব্ল্যাকমেলার]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়