সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার একুশে জুলাই। অতঃপর তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক দিনভর ব্যস্ত ছিলেন। মুখ্যমন্ত্রীর ডাকে সেলেবদের ‘ফুল অ্যাটেন্ডেস’-এর তালিকায় তিনিও রয়েছেন। তবে এবার কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ী অনুপস্থিত। বাইশের একুশে সভায় জুটিতে গিয়ে সংবাদের শিরোনাম থেকে সোশাল পাড়ায় চর্চায় ছিলেন কাঞ্চন-শ্রীময়ী। তবে এবার বাড়িতে গুরুপূর্ণিমার পুজো এবং শুটিংয়ের জন্য যেতে পারেননি একুশের সভায়।
সাদা পাঞ্জাবিতে কাঞ্চন (Kanchan Mullick) যখন দলীয় কর্মসূচীতে ব্যস্ত, তখন শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj) দেখা গেল একা হাতে বাড়িতে গুছিয়ে পুজো করতে। ফুলের মালায় মূর্তি সাজানো থেকে শুরু করে সিন্নি, ফলপ্রসাদ সব নিজের জোগাড় করেছেন তিনি। অভিনেত্রীর সোশাল মিডিয়ায় উঁকি দিতেই সুগৃহিণীর ঝলক মিলল। রাধা-মাধবের বিগ্রহ থেকে জগন্নাথ, কালীমূর্তি, গোপাল আসনে রাখা সব দেবতাকে নিজে হাতেই সাজিয়েছেন শ্রীময়ী। আর বাড়ির পুজো শেষ করেই সোজা পৌঁছে গিয়েছেন ধারাবাহিকের সেটে। শশব্যস্ত শিডিউলের জন্যই এবার একুশের সভায় উপস্থিত থাকা হয়নি তাঁর।
View this post on Instagram
[আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন জাহ্নবী, কেন অভিনেত্রীকে চোখে চোখে রাখছে পরিবার?]
কাঞ্চন-শ্রীময়ী দুজনেই ঈশ্বরে বিশ্বাসী। ঘটা করে বাড়িতে সব উৎসব পালন করেন। পুজোর ছবি-ভিডিও শেয়ার করেন নিজেরাই। দিন কয়েক আগেই রথযাত্রা উপলক্ষে ইসকনে গিয়েছিলেন দম্পতি। আবার নিজের বাড়ির জগন্নাথের বিগ্রহকেও সাজিয়েছিলেন। এছাড়াও বাড়িতে রাসপূর্ণিমা, দোলপূর্ণিমার পুজো করেন কাঞ্চন। তারকা বিধায়কের বাড়িতে ধুমধাম করে কালীপুজোও হয়। বিয়ের আগে থেকেই যে পুজোর আয়োজনের পুরোভাগে থাকেন শ্রীময়ী চট্টরাজ। আর এখন তো তিনি ‘মিসেস মল্লিক’, সুগৃহিণীর মতো কাঞ্চনের সংসার আগলে রেখেছেন বিয়ের পর থেকেই।
View this post on Instagram
[আরও পড়ুন: একুশের মঞ্চে দেব-রাজ-জুন-ইউসুফ-রচনারা, মমতার ডাকে আর কোন তারকারা এলেন?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে