সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেকে নাস্তিক বলেছিলেন পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। তা নিয়ে শুরু হয় বিতর্ক। এই বিতর্কেই পাশে পেলেন কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। যে কঙ্গনা নিজেকে গর্বিত হিন্দু হিসেবে দাবি করেন, তিনি হিন্দুত্ববাদীদেরই একহাত নিয়েছেন।

এক মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজামৌলি জানান, এক সময় তিনি ঘোর আস্তিক ছিলেন, কিন্তু পরে নাস্তিক হয়ে যান। ঈশ্বরে তাঁর বিশ্বাস নেই। কিন্তু রামায়ণ, মহাভারতের গল্প ছোটবেলা থেকে পড়ছেন এবং তাঁর খুবই ভাল লাগে। এই পৌরণিক মহাকাব্য, শ্রুতিগল্পের প্রভাব যে তাঁর সিনেমাতে পাওয়া যায়, তাও অস্বীকার করেননি গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ‘RRR’ সিনেমার পরিচালক। এতেই বিতর্কের সৃষ্টি হয়।
[আরও পড়ুন: ফের একসঙ্গে পরেশ, অক্ষয়, সুনীল, পরপর তিনটি ছবিতে অভিনয় করবেন সুপারহিট ত্রয়ী]
এমনই একটি খবর শেয়ার করে কঙ্গনা লেখেন, “এ কথার কিছু নেই, সব জায়গায় ভাগওয়া ঝাণ্ডি (গেরুয়া পতাকা) না দেখালেও চলে। আমাদের কাজই আমাদের পরিচয়। একজন গর্বিত হিন্দু হিসেবেই সমস্ত ধরনের ট্রোল, নেতিবাচক মনোভাব, আক্রমণের বিরোধিতা করছি। আমরা সকলের জন্যই সিনেমা তৈরি করি।”

এরপরই আবার কঙ্গনা লেখেন, “রাজামৌলি স্যার জলের মধ্যেও আগুনের মতো জ্বলে উঠতে পারেন। সাবধান! আমি তাঁর বিরুদ্ধে কোনও কথা সহ্য করব না। উনি একজন জাতীয়তাবাদী এবং অত্যন্ত মেধাবী মানুষ। ওনাকে পেয়ে আমরা ধন্য।”
[আরও পড়ুন: ‘হীরামাণ্ডি’র ফার্স্টলুক টিজারেই চমক, বারবনিতার কাহিনিতে নজর কাড়লেন ছয় নায়িকা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক