Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Kangana Ranaut

‘আজ থেকে আমি জেন আলফা’, জেন জি বিতর্কের মাঝে কেন প্রজন্ম বদল কঙ্গনার?

নিজেকে জেন আলফা ,সম্বোধন বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউতের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৮:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৮:৩৮

options
link
‘আজ থেকে আমি জেন আলফা’, জেন জি বিতর্কের মাঝে কেন প্রজন্ম বদল কঙ্গনার? zoom
কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম
Advertisement

নিট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলনকারী যুবমাজকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেছিলেন। কঙ্গনার এই মন্তব্যে বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। যদিও নিজের পক্ষে ‘ক্যুইন’-এর সাফাই, তিনি জেন জিকে নিয়ে কোনও বিরূপ মন্তব্য করেননি। বলিউডের প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির মতো বহু মানুষের জমায়েতকে টিপ্পনি কেটেছিলেন। ভিডিওবার্তায় প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে কঙ্গনা বলেছিলেন, তিনি জেন জিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন তা প্রমাণ করে দেখাতে। বিতর্কের মাঝে এবার নিজেকে জেন আলফা সম্বোধন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউতের।

সপ্তাহান্তে অর্থাৎ শনিবার সোশাল মিডিয়ায় কঙ্গনা একটি রিল শেয়ার করেছেন। যেখানে ছোট্ট একটি মেয়ে জেন জি ইনফ্লুয়েন্সারের মতো লেটুস খাওয়ার প্রচার করছে। সেই ভিডিওটি শেয়ার করে জেন জির সঙ্গে জেন আলফার তুলনা টেনেছেন কঙ্গনা। বিতর্কের মাঝেই নিজের প্রজন্ম বদলে ফেললেন অভিনেত্রী!

Advertisement

আনুষ্ঠানিকভাবে নিজেকে জেন আলফা ঘোষণা করে কঙ্গনা লিখেছেন, ‘আজ থেকে আমি নিজেকে আনুষ্ঠানিকভাবে জেন আলফা ঘোষণা করলাম। এই প্রজন্ম সঠিক বিষয়ে কথা বলে। অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলে।’

কঙ্গনার পোস্ট

আরও একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে এক শিশুর পরনে সৈনিকের পোশাক। দেশপ্রেমের কথা উল্লেখ করে কঙ্গনা লেখেন, ‘জেন আলফা ইজ ব্লিডিং ট্রাইকালার।’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘জেন-আলফার মধ্যে দেশপ্রেম প্রতিফলিত হয়।’

‘ক্যুইন’ কঙ্গনার পোস্ট

সম্প্রতি প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ‘বন্দে মাতরম’ মন্তব্যে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাউত। শর্মিলার মতে, “প্রথম দুটি স্তবক তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য। কারণ সেখানে মূলত মাতৃভূমির বন্দনা করা হয়েছে। কিন্তু পরের অংশে দুর্গা, কালী, লক্ষ্মী ও সরস্বতীর মতো হিন্দু দেবদেবীর উল্লেখ রয়েছে। একেশ্বরবাদী ধর্মাবলম্বীদের জন্য তা গ্রহণ করা কঠিন হতে পারে।”

Kangana Ranaut slams Sharmila Tagore Vande Mataram Remarak
কঙ্গনা-শর্মিলা। ফাইল ছবি

এই মন্তব্যের তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘হিন্দু-মুসলিম মানসিকতার ঊর্ধ্বে উঠে আসুন। একে অপরকে আপনজনের মতো আলিঙ্গন করি। আমি আপনাকে খুব ভালোবাসি এবং আপনি যেমন সবসময় আমাকে জড়িয়ে ধরেন, তেমনই জোরালো আলিঙ্গন চাই।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.