সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত যে মোদি ভক্ত, তা নতুন করে বলার কিছু নেই। তা গোটা বলিপাড়া জানে। মোদির প্রতি আনুগত্য বরাবরই খুল্লমখুল্লা প্রর্দশন করেন কঙ্গনা। আর এবার মোদির চোখেই দেখতে পেলেন দেশের ভবিষ্যত।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে মোদির একটা ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ”আমরা সবাই জানি মোদিজি আমাদের মধ্যে থেকেই উঠে আসা এক মানুষ। কিন্তু তিনি একস্ট্রাঅর্ডিনারি। চোখের দিকে তাকিয়ে দেখুন। তার চোখে আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে। নিষ্ঠা রয়েছে। তরবারির মতো তীক্ষ্ণ সাহস রয়েছে।”

[আরও পড়ুন: পাপারাজ্জি দেখেই মেজাজ হারালেন শাহরুখ, হলটা কী ‘বাদশা’র?]
গত বছর ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনে কঙ্গনা লিখেছিলেন, কঙ্গনা লিখলেন, ”চা বিক্রেতা থেকে দেশের সবচেয়ে ক্ষমতবান মানুষ। কী দারুণ তাঁর জীবনযাত্রা। শুভেচ্ছা জানাই আপনি যেন দীর্ঘ জীবন পান। রাম, কৃষ্ণ, গান্ধীর মতো অমর আপনি। যতদিন এই পৃথিবী থাকবে, দেশ থাকবে, আপনার পরম্পরা বজায় থাকবে। আপনার ভাবমূর্তি কখনই মুছে যাবে না। আপনি এদেশের অবতার। আপনার মতো নেতা ও প্রধানমন্ত্রী পেয়ে আমরা ধন্য।” আর এবার রামমন্দির উদ্বোধনের আগে মোদি বন্দনায় বলিউডের কুইন।
[আরও পড়ুন: রামনাম করে ট্রোলড গায়িকা চিত্রা, ‘কেরালাকে তালিবান রাজ্য হতে দেব না’, হুঙ্কার BJP নেতার]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক