সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো প্রেমকে ভোলা সত্য়িই কঠিন। আর সেই প্রেমিক যদি হন হৃতিক রোশন তাহলে তো মানসিক চাপটা আরও বেশি। সেই কারণেই সুযোগ পেলে হৃতিকের প্রসঙ্গ টেনে আনেন কঙ্গনা। অনুরাগীরাও কঙ্গনাকে সামনে পেলে হৃতিকের প্রসঙ্গ তুলবেনই।
এই যেমন সোমবার টুইটারে #askkangana শুরু করেছিলেন অভিনেত্রী। আর সেখানেই এক নেটিজেন কঙ্গনাকে প্রশ্ন করলেন, হৃতিক রোশন না কি দলজিৎ দোসাঞ্জ, আপনার প্রিয় অভিনেতা কে? প্রশ্নের উত্তর এড়িয়ে না গিয়ে তিনি লেখেন, ‘‘এক জন ভাল অ্যকশন করেন, অন্য জন ভাল গান লেখেন, দু’জনের কাউকেই অভিনয় করতে কখনও দেখিনি। আপনারা কেউ দেখতে পেলে জানাবেন আমাকে।’’
[আরও পড়ুন: চেনাই দায়! ‘পদাতিক’-এর রিমেকে মৃণাল সেনের লুকে ফের চমক চঞ্চল চৌধুরীর]
অনেকেই মনে করছেন কঙ্গনা হয়তো রসিকতা করেছেন। অনেকে আবার দাবি পুরনো রাগ থেকেই এমনটা বলেছেন তিনি। তবে এসব নিয়ে আর বেশি কিছু বলতে দেখা যায়নি কঙ্গনাকে। টুইটারে নেটিজেনদের নানা আবদার মেটাতেই ব্যস্ত ছিলেন বলিউডের কুইন।
[আরও পড়ুন: কেন বিশেষ দিনে পালিত হয় জন্মদিন? ‘গোধূলি আলাপ’-এর সেটে জানালেন রাজ চক্রবর্তী ]
সর্বশেষ খবর
-
সিনে অ্যাসোসিয়েশনের নথি চুরির অভিযোগ, পুনম-পদ্মিনীর বিরুদ্ধে বিস্ফোরক কুনিকা সদানন্দ
-
চ্যাটে-কলে প্রেম জমে ক্ষীর, সামনাসামনি আসতেই ভাটা পড়ছে কথায়, কেন এমনটা হয় জানেন?
-
চারদিকে গঙ্গার স্রোত, ভূতনিতে বাড়ির ছাদে আশ্রয় বন্যা দুর্গতদের, ত্রাণ নিয়ে ঘুরছেন আধিকারিকরা
-
৯/১১-র দিন ইউএস ক্যাপিটলেও আছড়ে পড়ত বিমান! লাদেনের সঙ্গীদের রুখে দিয়েছিল আমজনতাই
-
নন্দীগ্রাম উপনির্বাচনে ‘শান্তি’তেই আস্থা বামেদের! রেজিনগরে প্রার্থী ঘোষণায় চরমে সিপিএম-আরএসপি কোন্দল