Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Kapil Sharma on Bishnoi gang

বিষ্ণোইদের টার্গেটে গোটা বলিউড! কানাডার ‘অভিশপ্ত’ স্মৃতি উসকে বোমা ফাটালেন কপিল শর্মা

রোহিত-সলমনের বাড়িতে হামলা ছাড়াও বছরখানেক আগে কপিল শর্মার কানাডার ক্যাফেতে ৩ দফায় গুলিবর্ষণ করে কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোইরা। কী বললেন এবার কৌতুকাভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৮:৪৫

options
link
বিষ্ণোইদের টার্গেটে গোটা বলিউড! কানাডার ‘অভিশপ্ত’ স্মৃতি উসকে বোমা ফাটালেন কপিল শর্মা zoom
বিষ্ণোইদের টার্গেটে রোহিত-সলমন, কপিল শর্মা বলছেন..., ছবি- সংগৃহীত
Advertisement

গত রবিবার ভোররাতে বলিউডের খ্যাতনামা পরিচালক রোহিত শেট্টির বাড়িতে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে বারান্দার কাচের দেওয়াল ঝাঁজরা করে দিয়েছে বিষ্ণোই গ্যাং। সেইসঙ্গে গোটা বলিউডের উদ্দেশে হুঁশিয়ারি দেগে এক পোস্টে কুখ্যাত গ্যাংস্টার দলের দাবি, “পরের গুলিটা ওর বেডরুমে চলবে। সেটা রোহিতের বুকেও লাগতে পারে! আর হ্যাঁ, এটা গোটা বলিউডের উদ্দেশে হুঁশিয়ারি দাগলাম।” যদিও বিগত আড়াই দশক ধরে লাগাতার খুনের হুমকি ছোঁড়া বিষ্ণোইরা সলমন খানের ‘টিকি’ পায়নি, তবে গতবছর তিন দফায় কপিল শর্মার কানাডার ক্যাফেতে হামলা চালায় এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। রোহিত শেট্টির বাড়িতে হামলার আবহে যখন আবারও চর্চার শিরোনামে বিষ্ণোই গ্যাং, তখন প্রকাশ্যেই কানাডার ‘অভিশপ্ত’ স্মৃতি উসকে বোমা ফাটালেন কৌতুকাভিনেতা কপিল।

“সলমন খানের সঙ্গে বেশি ‘মাখামাখি’ করলে তারও এরকম চরম পরিণতি হবে।”

সেলেবপাড়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি ছাড়িয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গোলাগুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। শুধু তাই নয়, খোলা চিঠিতে কৌতুকাভিনেতাকে হুমকি দেওয়া হয়েছিল, “এখানে ব্যবসা বন্ধ না করলে পরেরবার মুম্বইতে গিয়ে গুলি চালাব।” এছাড়াও চব্বিশ সালের অক্টোবর মাসে দশেরার দিন সলমন-ঘনিষ্ঠ মহারাষ্ট্রের তাবড় নেতা বাবা সিদ্দিকিকেও খুন করে এই বিষ্ণোইরা। আর সেই হত্যালীলার পরও ফলাও করে জানিয়ে দেয়, “সলমন খানের সঙ্গে বেশি ‘মাখামাখি’ করলে তারও এরকম চরম পরিণতি হবে।” এবার এই বিষ্ণোইদেরকে প্রকাশ্যেই ব্যঙ্গ করলেন কপিল শর্মা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Kapil Sharma Cafe Firing: Harry Boxer Warns comedian Over Salman Khan Invite
সলমনের সঙ্গে কপিল শর্মা, ছবি- ইনস্টাগ্রাম

সম্প্রতি এক অনুষ্ঠানে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের ঘোষণা করা হয়। সেখানেই সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের সিইও কপিলকে বলেন, “শুধু আমাদের নয়, গোটা দেশের নজরই অনেকদিন ধরে তোমার উপর রয়েছে কপিল। আশা করি, ১১ মুলুকের পুলিশ অন্তত তোমার খোঁজ করছে না।” সেপ্রসঙ্গেই কপিল শর্মা বলেন, “আজকাল অবশ্য এক-দু’ দেশের গ্যাংস্টাররাও আমার ওপর নজর রাখছে।” যদিও বিষ্ণোই গ্যাংয়ের নামোল্লেখ করেননি তিনি, তবে কৌতুকাভিনেতার নিশানায় যে ওই কুখ্যাত গোষ্ঠীই, তা হলফ করে বলা যায়। কারণ এহেন মন্তব্যের পরক্ষণেই কপিল বিষয়টির সংবেদনশীলতা বুঝতে পেরে ধামা চাপা দেওয়ার জন্য হেসে ওঠেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TCX.official (@tellychakkar)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.