Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Karan Johar

ওষুধ খেয়েই ওজন কমিয়েছেন! শীর্ণকায় করণকে দেখে তাজ্জব নেটপাড়া, কী প্রতিক্রিয়া প্রযোজকের?

হঠাৎ কেন ওজন কমালেন করণ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ২১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৫, ২১:৪৫

options
link
ওষুধ খেয়েই ওজন কমিয়েছেন! শীর্ণকায় করণকে দেখে তাজ্জব নেটপাড়া, কী প্রতিক্রিয়া প্রযোজকের? zoom
ছবি ফাইল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই ওজন কমিয়ে একেবারে শীর্ণকায় হয়ে উঠেছেন বলিউডের প্রযোজক পরিচালক করণ জোহর। তিনি কেন ওজন কমিয়েছেন বলিপাড়ার অন্দরে সেই কথাই এখন ঘোরাফেরা করছে। কেউ বলেছিলেন অসুস্থ তিনি, কেউ বা জল্পনা ছড়ান ওজেম্পিক নামক ওজন কমানোর ওষুধের নিয়েছেন করণ! অবশেষে এই বিষয়ে নিজেই মুখ খুললেন পরিচালক-প্রযোজক।

নিজের সোশাল মিডিয়া পেজে লাইভে এসে করণ জানিয়েছেন, “আমি পুরো সুস্থ। এত ভালো আমি আগে কখনও বোধ করিনি।” এরপর নিজের ওজন কমানোর বিষয়টি নিজেই খোলসা করেছেন বলিপাড়ার এই তারকা প্রযোজক-পরিচালক। তিনি জানিয়েছেন, “বিষয়টা শুরু হয়েছি, যখন আমার রক্তের রিপোর্টে কিছু গলদ ধরা পড়েছিল। তখনই ঠিক করেছিলাম, নিজেকে বদলাতে হবে।” তারপর থেকেই নাকি কঠোর নিয়মানুবর্তিতা পালন শুরু করেন তিনি। ওষুধ খাওয়ার জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, তিনি নাকি দিনে একবার মাত্র খান। সঙ্গে সমানতালে চলেছে সাঁতার, সাইকেল চালানো, শরীরচর্চা। তারই জেরে নাকি ওজন কমেছে হু হু করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, আগেও তাঁর নামে ওষুধ খেয়ে ওজন কমানোর অভিযোগ উঠেছিল। সেই সময়ও জল্পনা উড়িয়ে দিয়েছিলেন করণ। এবার তিনি জোর দিয়ে জানিয়েছেন, “এই বদলের পিছনে রয়েছে শুধুই শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাওয়াদাওয়া।” উল্লেখ্য, ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে করণ প্রযোজিত ও অক্ষয় কুমার অভিনীত ‘কেশরী ২’ ছবিটি।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.