সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির দ্বিতীয় সপ্তাহেই একশো কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এখনও সিনেমা হলে চলছে রণবীর-আলিয়ার সিনেমা। এমন পরিস্থিতিতেই ‘ডিলিটেড সিন’ শেয়ার করলেন পরিচালক করণ জোহর।

নতুন এই ভিডিও সম্ভবত টোটা রায়চৌধুরীর নাচের দৃশ্যের পরের। যখন বাবার অপমানে বেশ রেগে ছিল রানি। রকি নিজের বাড়িতেই জানলা দিয়ে ঢুকে তার মানভঞ্জন করতে থাকে। রানি পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে। অবশেষে মন গলে রানির। রকির কোলের উপরই নায়িকা বসে পড়ে। তারপর একেবারে মাখোমাখো প্রেম।
[আরও পড়ুন: ‘আমি তো ফাটিয়ে দিয়েছি’, ‘জওয়ান’-এর সাফল্যের অনুষ্ঠানে নয়া হেয়ার স্টাইলে শাহরুখ]
ট্রেলার দেখে মনে হয়েছিল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’-এর ফ্লেভার দিতে চলেছেন করণ জোহর। কিন্তু তফাত গড়ে দিয়েছেন ছবির অভিনেতারা। রণবীর সিং, আলিয়া ভাটের পাশাপাশি নজরকাড়া অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়রা। তাতেই দর্শকদের আগ্রহ বাড়ে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে একশো কোটি ক্লাবে জায়গা পায় ছবিটি।
View this post on Instagram
১৬০ কোটি টাকা বাজেটে তৈরি ছবি প্রায় সাড়ে তিনশো কোটির ব্যবসা করেছে। ছবির সাফল্যে বেজায় খুশি করণ জোহর। বহুদিন বাদে পরিচালনায় ফিরেছেন ফিরেই সাফল্য পেয়েছেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে প্রযোজক-পরিচালক লেখেন, “দারুণ লাগছে, আমাদের ‘কাহানি’কে এত ভালবাসা দিয়েছে আমি প্রবলভাবে কৃতজ্ঞ, খুশির ঠিকানা নেই।” এবার ছবির মুক্তির প্রায় পঞ্চাশ দিন পর শেয়ার করলেন অদেখা ভিডিও।
[আরও পড়ুন: ‘প্রধান’ ছবির শুটিংয়ে অজগরের গায়ে পা! যুবকের বিরুদ্ধে বনদপ্তরে অভিযোগ পরিবেশপ্রেমীদের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক