সংবাদ প্রতিদিন ডিজি়টাল ডেস্ক: নাম তাঁর করেনজিত কৌর ভোরা। তবে পর্ন ইন্ডাস্ট্রিতে সবাই তাঁকে সানি লিওন নামে চেনে। এক সাধারণ ঘরেই জন্ম হয়েছিল করেনজিতের। কিন্তু ঘটনাচক্রে অ্যাডাল্ট দুনিয়ায় এসে পড়েন তিনি। কী সেই ঘটনা? তার খানিকটা প্রথম পর্বে সামনে এসেছে। এবার প্রকাশ্যে এল আরও একটি পর্ব। তারই ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি।
[ ২১ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, হৃতিকের বিরুদ্ধে এফআইআর ]
অনেক নাটকীয়তায় ভরপুর সানি লিওনের জীবন। সানি লিওনের নাম যে করেনজিত কৌর, এই সেদিনও তা কেউ জানতেন না প্রায়। ইরোটিক ইন্ডাস্ট্রি থেকে তাঁকে যখন তুলে এনেছিল ভাট ক্যাম্প, তখন তাঁর পরিচয় পর্নস্টারই। তিনি যতই নিজেকে মডেল হিসেবে তুলে ধরুন না কেন, পর্ন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকাকে চেনা তকমা দিয়ে দিতে কসুর করেননি বলিপাড়া। সেখান থেকে অভিনেত্রী হয়ে উঠতে সানিকে যত না অভিনয়ে কসরত করতে হয়েছে, তার থেকে বেশি পেরোতে হয়েছে সামাজিক ও মানসিক বাধা। পর্ন দুনিয়া তিনি পিছনে ফেললেও, সে দুনিয়ার বাইরে তাঁকে কেউ ভাবতেই নারাজ ছিলেন। ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেন সানি লিওন।
‘করেনজিত কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এর প্রথম সিজনে নিজের পরিবারের সঙ্গে করেনজিতের লড়াইয়ের কথা দেখা গিয়েছিল। স্কুল জীবনে অনেক সময় হাসির খোরাক হতে হয়েছিল তাঁকে। বাড়িতেও শান্তি ছিল না। এই অশান্তিই তাঁকে এনে ফেলেছিল ইরোটিক পৃথিবীতে। সানির সেই ছোটবেলার গল্প স্থান পেয়েছিল প্রথম সিজনে।
[ ঐতিহ্যবাহী আর কে স্টুডিও বিক্রি নিয়ে মুখ খুললেন করিনা ]
দ্বিতীয় পর্বে দেখা যাবে করেনজিতের সানি হয়ে ওঠার গল্প। অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে যখন তিনি পা রাখেন, স্বাভাবিকভাবেই আপত্তি ওঠে পরিবারে। দুর্ঘটনার শিকার হন মা। সবাই ভুল বোঝে সানিকে। এই সময়ই তাঁর জীবনে আসেন ড্যানিয়েল ওয়েবার। সানিকে ভালবাসতে শেখান তিনি। এই সব নিয়েই সেকেন্ড সিজনের গল্প।
‘করেনজিত কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত।
সর্বশেষ খবর
-
ফের অন্তঃসত্ত্বা বউদি করিনা! সইফের পঞ্চমবার বাবা হওয়া নিয়ে মুখ খুললেন বোন সাবা
-
পালাবদলে বাড়ছে গুরুত্ব, আন্তর্জাতিক সম্মেলনের জন্য কলকাতাই ‘পছন্দ’ মোদির! সাজছে শহর
-
টার্গেট সন্দেশখালির বিজেপি নেতা! গভীর রাতে পরপর গুলি, নেপথ্যে কী কারণ?
-
প্রতিবেশীকে নেমন্তন্ন করে খাইয়ে মুন্ডু কেটে ঠাকুরঘরে পুঁতল ব্যক্তি! বউকে ফিরে পেতে ‘কালো জাদু’?
-
‘এই লড়াইটাও তুমি জিতবে’, হাসপাতালে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, আবেগপ্রবণ ছেলে ইন্দ্র