সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে রয়েছে ৩ কোটির বিলাসবহুল গাড়ি ল্যাম্বরগিনি। যে গাড়ির বনেটের ওপর ফুটপাত থেকে কেনা চাউমিন খেয়ে ভাইরাল কাণ্ড বাঁধিয়েছিলেন কার্তিক। এবার বিমানের ইকোনমি ক্লাসে সফর করতে গিয়ে আমজনতাদের মাঝে পড়ে ধাক্কাধাকি অবধি খেতে হল কার্তিক আরিয়ানকে। যে ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠল- ছবি হিট করানোর ফর্মূলা?
হাতে আর মাত্র কয়েকটা দিন। ২৯ জুন রিলিজ করবে কার্তিক আরিয়ানের নতুন ছবি ‘সত্য প্রেম কি কথা’। যেখানে কার্তিকের নায়িকা কিয়ারা আডবানি। সেই ছবির রিলিজ ঘনিয়ে আসতেই বিমানের ইকোনমি ক্লাসে দেখা গেল অভিনেতাকে। আর বলিউড অভিনেতাকে কাছ থেকে পেয়ে ক্যামেরাবন্দি করার সুযোগও হাতছাড়া করেননি প্রত্যক্ষদর্শীরা।
[আরও পড়ুন: হোয়াইট হাউসে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে মোদিকে স্বাগত, মুম্বইয়ে বসে ‘চিয়ারলিডার’ শাহরুখ]
View this post on Instagram
ভাইরাল ভিডিওতে দেখা গেল, পরনে নীল শার্ট, জিন্স। বিমানের ইকোনমি ক্লাসে নিজের সিট খুঁজতে গিয়ে হয়রান হতে হচ্ছে কার্তিক আরিয়ানকে। পরে মুম্বই বিমানবন্দরে নেমে পাপ্পারাজিদের ক্যামেরার সামনে পোজও দিতে দেখা যায় অভিনেতাকে। তবে কার্তিকের এই আম- বিমান সফরে কিন্তু দ্বিধাবিভক্ত নেটপাড়া। কেউ কেউ যখন অভিনেতার সাদামাটা জীবনযাপনের প্রশংসা করছেন, তখন কেউ কেউ আবার তাঁর সাড়ে ৩কোটির গাড়ির কথা মনে করিয়ে দিলেন।
[আরও পড়ুন: কেরলের পর ছত্তিশগড়, প্রকাশ্যে সুদীপ্ত সেনের মাও আন্দোলন প্রেক্ষাপটে ছবির পোস্টার]
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?