Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kartik Aaryan

গুটখার বিজ্ঞাপন করতে নারাজ, ৯ কোটি টাকার অফার ছাড়লেন কার্তিক আরিয়ান

সম্প্রতি গুটখার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়ে ছিলেন অক্ষয়, অজয় ও শাহরুখ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২২, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২২, ১৬:৪৪

options
link
গুটখার বিজ্ঞাপন করতে নারাজ, ৯ কোটি টাকার অফার ছাড়লেন কার্তিক আরিয়ান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটিজেনদের মন জিতে নিলেন বলিউডের হ্যান্ডসাম নায়ক কার্তিক আরিয়ান। না, নতুন কোন ফিল্মি স্টান্ট করে নয়, বরং বাস্তবেই এমন এক কাজ করে ফেলেছেন কার্তিক, যে তাঁকে নিয়ে এখন হইচই ফেসবুক, টুইটারে।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বলিউড সূত্রে থেকে পাওয়া খবর অনুযায়ী, এক পানমশালা বিজ্ঞাপন করতে অস্বীকার করেছেন কার্তিক। শোনা গিয়েছে, এই বিজ্ঞাপনের জন্য নাকি কার্তিককে অফার করা হয়েছিল ৯ কোটি টাকা! কিন্তু কার্তিক স্পষ্ট সংস্থাকে জানিয়েছেন, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে, তাই কোনওভাবেই এই বিজ্ঞাপন তিনি করবেন না। সঙ্গে নিজের ইমেজের কথা ভেবেও বিজ্ঞাপন থেকে পিছিয়ে এসেছেন কার্তিক।

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি ওই পানমশলার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল অক্ষয়কে। এর আগেই ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan) ও অজয় দেবগনকে (Ajay Devgn)। নতুন বিজ্ঞাপনে দেখা গিয়েছিল দুই অভিনেতা স্বাগত জানাচ্ছেন অক্ষয় কুমারকে। এরপরই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অক্ষয়-ভক্তদের। আসলে পানমশলার ওই ব্র্যান্ডটি তামাকজাত দ্রব্যও বিক্রি করে। কেন এমন একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন করছেন তাঁদের প্রিয় তারকা, প্রশ্ন তুলছিলেন ভক্তরা। এই বিজ্ঞাপনে অজয় দেবগন অভিনয় করায় বিতর্ক উঠেছে তাঁকে নিয়েও।

[আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার অভিনেতা কমল আর খান]

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিতর্কে মুখ খুলেছিলেন অক্ষয়। তিনি লেখেন, ”আমি দুঃখিত। আমি আমার সমস্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কয়েকদিনে আপনাদের প্রতিক্রিয়া আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনও করিনি এবং ভবিষ্যতেও করব না। বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়ার কারণে আপনাদের ভাবাবেগকে আহত করেছে। সমস্ত নম্রতার সঙ্গে আমি পিছিয়ে এলাম। ওই বিজ্ঞাপন বাবদ নেওয়া সমস্ত টাকা আমি কোনও ভাল কাজে দান করব। তবে ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনটি এরপরও চলতে পারে, যতদিন না আমার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমি অত্যন্ত মনোযোগী থাকব। পরিবর্তে এভাবেই আপনাদের ভালবাসা ও শুভাকাঙ্ক্ষা পেতে চাই।”

[আরও পড়ুন: পুজোর মাঝেই শহরে একের পর এক খুন, রহস্যের গল্প নিয়ে আসছে ‘বিজয়া দশমী’!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.