Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
KD The Devil Song Controversy

নোরার ‘সরকে চুনর’ গানের অশ্লীলতা নিয়ে তুঙ্গে বিতর্ক, পরিচালকের সাফাই, ‘ছোট্ট সমস্যা…’

'সরকে চুনর তেরি সরকে' গান বিতর্কের মাঝে প্রেমের দাবি ছোট লিরিক্সের সমস্যা। অকারণে ছোট ইস্যুকে বড় করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন পরিচালক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৯:০৮

options
link
নোরার ‘সরকে চুনর’ গানের অশ্লীলতা নিয়ে তুঙ্গে বিতর্ক, পরিচালকের সাফাই, ‘ছোট্ট সমস্যা…’ zoom
সঞ্জয়-নোরার গান বিতর্কে মুখ খুললেন পরিচালক। ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

এপ্রিলেই বড়পর্দায় মুক্তির অপেক্ষায় কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’ (KD The Devil Song Controversy)-এর হিন্দি ভার্সন। তার আগে এই ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান মুক্তির পরই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। গানে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে সরব নিন্দকের একাংশ। একইসঙ্গে হট অ্যান্ড বোল্ড ডিভা নোরা ফতেহির (Nora Fatehi) শরীরী বিভঙ্গ নিয়ে কাটাছেঁড়া করতে ‘সুপার অ্যাকটিভ’ নীতিপুলিশ। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে এবার মুখ খুলেছেন পরিচালক প্রেম।

তাঁর অকপট যুক্তি, ‘আমাদের বড় ছবিতে ছোট একটি গানের লিরিক্সের সমস্যা হয়েছে। কিন্তু সেটাকে অতিরিক্ত বড় করে দেখানো হয়েছে।’ আরও জানান, কর্নাটক ও কেরলে গানটি ভালো সাড়া ফেলেছিল এবং এখন সেন্সর বোর্ডের নির্দেশে গানের কথাও সংশোধন করা হয়েছে।

Advertisement

পরিচালকের অকপট স্বীকারোক্তি ‘সরকে চুনর তেরি সরকে’ গানের বিতর্কিত শব্দগুলো সম্পর্কে অবগত ছিলেন না। তিনি হিন্দি ভাষায় পারদর্শী নন, তাই অনুবাদের নির্দিষ্ট শব্দগুলো তিনি বুঝতে পারেননি।

হিন্দি ভার্সনের গান ও গানের কথায় অসন্তুষ্ট হয়ে নিজেকে এই প্রজেক্ট থেকে সরিয়ে নিয়েছেন নোরা। ‘দিলবর গার্ল’-এর অভিযোগ, ছবির নির্মাতারা সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর একটি AI ছবি ব্যবহার করেছেন যা তিনি কখনওই সমর্থন করেন না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক প্রেম ছোট লিরিক্সের সমস্যা বলে ব্যাখ্যা করেছেন। অকারণে ছোট ইস্যুকে বড় করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন।

তাঁর স্পষ্ট দাবি, কোনও বিতর্ক চান না এবং ‘কেডি: দ্য ডেভিল’ একটি আবেগ্রবণ ছবি। পরিচালকের মতে, মজার পার্টি সং হিসেবে গানটি তৈরি করা হয়েছিল এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এই গান বেশ ভালোভাবেই গ্রহণ করা হয়েছে। বক্তব্যের শেষে বোমা ফাটান পরিচালক প্রেম। সপাটে বলেন, ‘আমাদের বড় ছবিতে ছোট একটি লিরিক্সের সমস্যা হয়েছে। কিন্তু সেটাকে অতিরিক্ত বড় করে দেখা হয়েছে। পৃথিবীতে আরও অনেক বড় সমস্যা আছে। যুদ্ধ চলছে, এলপিজি গ্যাসের সমস্যা আছে। তাহলে একটা গান নিয়ে এত বড় বিতর্ক কেন?’

তিনি আরও বলেছেন, যদি কারও ভাবাবেগে আঘাত লাগে তাহলে তিনি দুঃখিত। বিতর্কিত লাইনগুলো এখন সংশোধন করা হয়েছে এবং নতুন ভার্সনটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সাফাই দিতে গিয়ে প্রেমের সংযোজন, তিনি মূল কন্নড় গানের কথা লিখেছিলেন আর হিন্দি ভার্সনটি অনুবাদ করেছেন গীতিকার রাকিব আলম।

KD The Devil Director Prem Reacts On Nora Fatehi Sarke Chunar Song Controversy
সঞ্জয়-নোরার গান বিতর্কে মুখ খুললেন পরিচালক। ছবি: ইনস্টাগ্রাম

বিতর্কিত শব্দগুলো সম্পর্কে তিনি অবগত ছিলেন না সেই বিষয়টিও অকপটে স্বীকার করেছেন। তিনি হিন্দি ভাষায় পারদর্শী নন, তাই অনুবাদের নির্দিষ্ট শব্দগুলো তিনি বুঝতে পারেননি। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.