সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের এক বছর কাটতে কাটতেই বিচ্ছেদের ইঙ্গিত! হ্যাঁ, এমনটাই ঘটেছে অভিনেত্রী কিম শর্মা (Kim Sharma) ও লিয়েন্ডার পেজের। বলিপাড়ার গুঞ্জন বলছে কিম শর্মা ও লিয়েন্ডার পেজের মধ্যে নাকি প্রেমের সম্পর্কে ইতি। দু’জনেই নাকি সিদ্ধান্ত নিয়েছেন বিচ্ছেদের। তবে এখনও পর্যন্ত এই নিয়ে মুখ না খুললেই, নিন্দুকরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এর ইঙ্গিত পেয়েছেন।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। দু’বছর আগেই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন কিম ও লিয়েন্ডার। এমনকী, ডিসেম্বর মাসে কলকাতায় এসে পার্কস্ট্রিটের রাস্তায় ঠোঁটের উপর ঠোঁট রেখেছিলেন কিম ও লিয়েন্ডার।

[আরও পড়ুন: প্রতিবাদী ও প্রতিস্পর্ধী নাটক ‘ম্যাডি’, অভিনয়ে নজর কাড়লেন রাহুল বন্দ্যোপাধ্যায়]
তবে শোনা যাচ্ছে, ইদানিং নাকি দুজনের মধ্য়ে একেবারেই কথা বন্ধ। এমনকী, প্রেমের প্রথম বছর দুজনে সেলিব্রেট করলেও, দ্বিতীয় বছরে তাঁদের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘনিষ্ঠরা বলছেন, আজকাল নাকি কিম ও লিয়েন্ডার দূরে দূরেই থাকছেন। তবে সত্যিই সম্পর্ক ভেঙেছে কিনা, তা নিয়ে আপাতত কোনও সঠিক খবর দেননি এই জুটি।
[আরও পড়ুন: ‘খেলা হবে…’, ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে হুঙ্কার সুপারস্টার জিতের]
সর্বশেষ খবর
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…
-
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
-
লক্ষ্য ১৫ আগস্ট! কাঁটাতার দিতে নদিয়া সীমান্তে ১২৭ একর জমি হস্তান্তরের পথে প্রশাসন
-
অভয়ার মৃত্যুতে পুনর্তদন্ত, শ্মশানঘাটে কী হয়েছিল? বারাকপুরের সিপিকে খতিয়ে দেখার নির্দেশ শুভেন্দুর