সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোপন কথাটি আর কিছুতেই যেন গোপনে রাখা যাচ্ছে না। আদিত্য রায় কাপুর আর অনন্যা পাণ্ডের (Ananya Pandey) প্রেম নিয়ে এখন আরব সাগরের তীরে তুমুল চর্চা। তাই তো ‘কফি উইথ করণ’-এ যখন আদিত্য রায় কাপুর (Aditya Roy Kapur) এলেন, সঞ্চালক করণ জোহর প্রেমের জল্পনা আরও উসকে দেওয়ার সুযোগ ছাড়লেন না। সরসরি অভিনেতাকে প্রশ্ন করলেন, “অনন্যা পাণ্ডের সঙ্গে প্রেম করছ?”

সোমবারই ‘কফি উইথ করণ’-এর নতুন এপিসোডের প্রোমো শেয়ার করেন করণ। তাতে অর্জুন কাপুরের সঙ্গে সঙ্গে এসেছিলেন আদিত্য রায় কাপুর। শোয়ের মাঝে আচমকাই আদিত্যকে প্রশ্নটি করে বসেন করণ। খানিক অপ্রস্তুত হয়ে যান অভিনেতা। লাজুক হাসি মুখে নিয়েই বলেন, “আমায় কোনও গোপন কথা জিজ্ঞেস করবে না। আমি কোনও মিথ্যে কথা বলব না। পরের প্রশ্নে যাওয়া যাক।”
[আরও পড়ুন: সবজিও বিক্রি করেছে ‘মন দিতে চাই’-এর সোমরাজ! অভিনেতার কথায় অবাক ‘দাদা’ সৌরভ]
অবশ্য অভিনেতা মুখে নাই বলতে পারেন, নেটিজেনরা তাঁর মনের কথা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন। কারণ এর পরই আবার করণ দুই অভিনেতাকে প্রশ্ন করেন, “শ্রদ্ধা কাপুর ও অনন্যা পাণ্ডের সঙ্গে লিফটে আটকে গেলে কী করবেন?” জবাবে অর্জুন রসিকতা করে বলেন, “আশিকি তো অবশ্যই করতাম। কার সঙ্গে সেটা বলা কঠিন।” তাতেই ভ্রু কুঁচকে আদিত্য বলে ওঠেন, “কী!”
View this post on Instagram
উল্লেখ্য, করণের এই শোয়ে এর আগে সারা আলি খানের সঙ্গে এসেছিলেন অনন্যা পাণ্ডে। সেই সময় করণ সারার কাছে করণ জানতে চান, “এমন কী অন্যন্যার আছে যা তোমার কাছে নেই?” উত্তরে নবাবকন্যা বলেন, “নাইট ম্যানেজার।” যা কিনা আদিত্য রায়কাপুর অভিনীত সিরিজ। সারার কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান অনন্যা। এর পরই আবার বলে বসেন, “অনন্যা কয় কাপুরের মতো অনুভূতি হচ্ছে।”
[আরও পড়ুন: রামমন্দিরের উদ্বোধনে কি ছোটপর্দার রামচন্দ্র আমন্ত্রিত? বড় খবর জানালেন অরুণ গোভিল]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক