সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ভক্তের মতো ভক্ত। প্রাণে শাহরুখ, মনে শাহরুখ আর এবার বাড়ির ছাদেও শাহরুখ! হ্য়াঁ, এমনই এক কাণ্ড করে ফেলেছেন কলকাতার যুবক প্রীতম চক্রবর্তী। নিজের ছাদে মার্বেল পাথর দিয়ে এঁকে ফেলেছেন শাহরুখের ছবি। যার মাপ ৩০ ফুট! ইতিমধ্যেই এমন কাণ্ড ঘটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রীতমের এই শিল্পকর্ম।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘আমি বলির পাঁঠা…’! চেন্নাই কনসার্ট নিয়ে ভক্তরা ভয়ংকর ক্ষুব্ধ হতেই টিকিটের টাকা ফেরাচ্ছেন রহমান]
সোশ্যাল মিডিয়ায় প্রীতমের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, মার্বেলের টুকরো এবং পেন্টব্রাশ ব্যবহার করেই প্রিয় নায়ককে ফুটিয়ে তুলেছেন প্রীতম। পুরো ভিডিওটি শুট করা হয়েছে ড্রোনের মাধ্যমে।

প্রীতমের এই ভিডিও চোখে পড়েছে খোদ শাহরুখেরও। নিজের এক্স হ্য়ান্ডেলে প্রীতমের প্রশংসা করে শাহরুখ লিখলেন, ”দারুণ। এভাবে আমার প্রতি ভালবাসা দেখানোর জন্য ধন্যবাদ। সত্যিই অসাধারণ হয়েছে।”
[আরও পড়ুন: ফের বাবা হলেন গায়ক অনীক ধর, শেয়ার করলেন ফুটফুটে সন্তানের ছবি]
সর্বশেষ খবর
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
-
দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল!
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের