Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬

দেবীর চরিত্রে সানি, আপত্তিতে পোস্টার পুড়িয়ে বিক্ষোভ কেআরভি সেনার

পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দলীয় সদস্যদের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৮, ২১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৮, ২১:৫১

options
link
দেবীর চরিত্রে সানি, আপত্তিতে পোস্টার পুড়িয়ে বিক্ষোভ কেআরভি সেনার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি লিওনকে নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার সীমা নেই৷ ইতিমধ্যেই সামনে এসেছে তাঁর পরবর্তী সিনেমা ‘বীরামহাদেবী’-র ফার্স্ট লুক৷ নেটিজেনদের কাছে ইতিমধ্যেই তা বেশ সাড়া ফেলেছে৷ কিন্তু বোল্ড অভিনেত্রীকে দেবীরূপে দেখতে নারাজ কর্ণাটক রাকসানা ভেদিকের যুব সংগঠন৷ পোস্টার পুড়িয়ে বিক্ষোভও দেখায় তারা৷

[MAMI ছাড়লেন অনুরাগ, টুইটারে জানালেন করণ]

[মারধর করে চোয়াল ভেঙে দিয়েছিলেন প্রযোজক, বিস্ফোরক অভিনেত্রী ফ্লোরা]

১০০ কোটি টাকা বাজেটে ‘বীরামহাদেবী’ এই সিনেমাটি তৈরি হয়েছে৷ সদ্যই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক৷ সানি লিওন রয়েছেন ছবির মুখ্য ভূমিকায়৷ তাতেই আপত্তি কেআরভি-র যুব সেনার৷ তাদের অভিযোগ, সানি লিওনিকে অনেক সময়ই নানা বোল্ড চরিত্রে দেখা গিয়েছে৷ একজন পর্নস্টার দেবীরূপে অভিনয় করুন, তা চায় না কেআরভি-র যুব সেনা৷ তাই ফার্স্ট লুক পুড়িয়ে দেন ওই দলের সদস্যরা৷ বিক্ষোভও দেখান৷

কেআরভি-র যুব সেনা সভাপতি হরিশ জানান, সানি লিওনকে মূল চরিত্র থেকে সরিয়ে দেওয়া না হলে এই সিনেমাটি কর্ণাটকে মুক্তি বন্ধ করে দেওয়া হবে৷ ৩ নভেম্বর বেঙ্গালুরুতে ছবির প্রোমোশনে যাওয়ার কথা অভিনেত্রীর৷ ওইদিন অশান্তিরও আশঙ্কা করা হচ্ছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[ফের #MeToo-র শিকার অলোক নাথ, এবার সরব অভিনেত্রী সন্ধ্যা]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Here is an exclusive leaked video from the #SunnyLeone ‘s #Veeramadevi #Veeramahadevi she was a cynosure #sunnyleoneinsouth

A post shared by kalakkalcinema.com (@kalakkalcinema) on

[#MeToo বাণে বিদ্ধ গায়ক অভিজিৎ, বিস্ফোরক অভিযোগ বিমানসেবিকার]

কেআরভি যুব সেনার বিক্ষোভে বিরক্ত ‘বীরামহাদেবী’ কর্তৃপক্ষ৷ তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি তাঁরা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.