Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Vijay Trisha

‘তোমার জন্মদিনে বিজয়ের জয়ই তো…’, তৃষার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিলেন কে?

চলচ্চিত্র জগতের একাধিক তারকার অভিনন্দনে আপ্লুত থলপতি বিজয়। তবে দক্ষিণী অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চুর পোস্টে ফের শিরোনামে তৃষা কৃষ্ণণের সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৩:৪৯

options
link
‘তোমার জন্মদিনে বিজয়ের জয়ই তো…’, তৃষার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিলেন কে? zoom
বিজয়-তৃষার প্রেমে সিলমোহর দিলেন ইন্ডাস্ট্রিরই সতীর্থ?
Advertisement

বয়স মাত্র ৫১ বছর, কলিউডের পোর খাওয়া অভিনেতা থেকে আনকোরা রাজনীতিক হিসেবে তামিলভূমে বিজয়রথ ছোটাচ্ছেন দক্ষিণী অভিনেতা বিজয় থলপতি। জাতীয় রাজনীতির মঞ্চে আলোড়ন ফেলে দিয়েছে তামিলনাড়ুর নির্বচনী ফলাফল। একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে প্রথমবার ভোটের ময়দানে লড়াইয়ে সামিল হওয়া ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ ‘টিভিকে’। সোমের সকাল থেকেই দ্রাবিড়ভূমের আকাশে-বাতাসে একটাই রব- ‘বিজয় ধান ভারুভারু…’,বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়- ‘বিজয়ের জয় অবশ্যম্ভাবী।’

মোট ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল। ইতিমধ্যেই টিভিকের সঙ্গে জোট করার আগ্রহ দেখিয়েছে কংগ্রেস। আগামী দিনে তামিল রাজনীতিতে মূল চরিত্র হয়ে উঠতে চলেছেন দক্ষিণী সুপারস্টার তা বললে অত্যুক্তি হবে না। চলচ্চিত্র জগতের একাধিক তারকার অভিনন্দনে আপ্লুত থলপতি বিজয়। তবে দক্ষিণী অভিনেত্রী লক্ষ্মী মঞ্চুর পোস্টে ফের শিরোনামে তৃষা কৃষ্ণণের সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
লক্ষ্মীর পোস্টে উসকে গেল জল্পনা

৪ মে ফলপ্রকাশের দিনই ছিল তৃষার জন্মদিন। এই দিন সকালেই তিরুপতি মন্দিরে পুজো দেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই অনুরাগীদের অনুমান, বিজয়ের সাফল্য কামনাতেই ভগবানের দরবারে গিয়েছেন। বেলা গড়াতেই যখন বিজয়ের জয় প্রায় নিশ্চিত তখন অভিনেতার বাড়ির সামনে জাবরা ফ্যানেদের উল্লাসের মাঝেই গৃহপ্রবেশ চর্চিত বান্ধবী তৃষার। ঘটনাবহুল সোমের সকালে ‘বার্থডে গার্ল’ তৃষার জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী লক্ষ্মী মঞ্চু?

বিজয়ের সাফল্যই তৃষার জন্মদিনের সেরা উপহার?

এক্স হ্যান্ডেলের শুভেচ্ছাবার্তায় লিখেছেন, বিজয়ের সাফল্যই তৃষার জন্মদিনের সবচেয়ে মূল্যবান উপহার। এহেন পোস্ট প্রেমের গুঞ্জনে ঘৃতাহুতি তা বলার অপেক্ষাই রাখে না। ইন্ডাস্ট্রির সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মী লিখেছেন, ‘শুভ জন্মদিন চিরসুন্দরী ও গর্জিয়াস তৃষা। সেলিব্রেট করার জন্য কী দারুণ একটা দিন! আমার তো মনে হচ্ছে বিজয়ের সাফল্যের মাধ্যমে এই মহাবিশ্ব তোমাকে সেরা জন্মদিনের উপহার দিয়েছে! আজ তো তোমার ডবল সেলিব্রেশনের দিন। সত্যিই দারুণ!’

সমাজমাধ্যমে বারবার প্রেমচর্চা জোরাল হলেও ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুর দু’জনেরই। রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব-নিকেশ উলটে দিয়ে একেবারে ‘জন নাগায়ন’ অর্থাৎ ‘জননায়ক’ হিসেবে ‘প্রেমিকা’র জন্মদিনেই তামিলভূমে ইতিহাস থলপতির!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.