Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬

মোক্ষম জবাব, শাড়িতেই সমালোচকদের মুখ বন্ধ করলেন ফতিমা

মুখ বুজে বসে না থেকে অভিনব প্রতিবাদের পথে অভিনেত্রীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৫:৪১

options
link
মোক্ষম জবাব, শাড়িতেই সমালোচকদের মুখ বন্ধ করলেন ফতিমা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটের জবাব পাটকেলে। অস্ত্র শাড়ি আর সেলফি। আর তাতেই যাঁরা কটূক্তি করেছিলেন, তাঁদের মুখ বন্ধ করলেন ফতিমা সানা শেখ। ‘দঙ্গল’ ছবির অভিনেত্রীর জোরাল পাঞ্চে আপাতত ধরাশায়ী নেটদুনিয়ার সমালোচককূল।

কী করেছেন ফতিমা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ ‘পদ্মাবতী’ বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন পরিচালক সঞ্জয় ]

কিছুই না। স্রেফ একটা শাড়ি পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। তাঁর নিজের স্টাইলে। তা তো তিনি করতেই পারেন। আসলে এই ঘটনার নেপথ্যে একটা ইতিহাস আছে। দিনকয়েক আগে এরকমই একটা ছবি দিয়েছিলেন ফতিমা। যে শাড়ি নাকি ভারতীয় নারীর সৌন্দর্যের চিরকালীন সঙ্গী, তাই-ই অঙ্গে তুলে নিয়েছিলেন। কিন্তু তাতে যে সমালোচনার ঝড় বইবে ভাবতে পারেননি নায়িকা। ‘দঙ্গল’ ছবিতে তাঁর বলিষ্ঠ অভিনয় কুর্নিশ আদায় করেছে সমালোচকদের। কিন্তু নেটদুনিয়ায় ইদানীং একদল স্বঘোষিত সমালোচকের আবির্ভাব হয়েছে। যাদের সঙ্গে নীতি পুলিশের বিশেষ কিছু ফারাক মেলে না। যে কোনও অভিনেত্রীকে তাঁরা সমালোচনার কাঁটায় বিঁধতে খড়্গহস্ত। ফতিমার শাড়ি পরা ছবি দেখে তাঁরাই রে রে করে তেড়ে উঠেছিলেন। বেশ হকচকিয়ে গিয়েছিলেন ফতিমা। এর আগে বিকিনি পরা ছবি দিয়ে কটূক্তি সহ্য করতে হয়েছিল। কিন্তু শাড়িতেও যে একই ফল হবে, তা বুঝতে পারেননি।

🙂 📸 @arjunkamath87 💄 @dsimrock 💇🏻 @nakitadsouza 💃 @nekkosha thank you nekko😘😘

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh) on

এর বেশ মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রী। ঠিক এরকমই পথে সমালোচকদের মুখ বন্ধ করেছিলেন অভিনেত্রী এষা গুপ্তা। তাঁর ছবি নিয়েও ট্রোল হয়েছিল। পালটা ছবি দিয়েই জবাব দিয়েছিলেন। একই কাজ ফতিমারও। সম্প্রতি তিনি ফের একটি শাড়ি পরা ছবি দিয়েছেন। ঠিক আগের কায়দাতেই। এই ছবিরও ক্যাপশন, ‘শেমলেস সেলফি’। ইটের জবাব এভাবে পাটকেলে দিয়েছেন অভিনেত্রী।

Shameless selfie😬📸 credit for Saree @swatimukund 😘😘

A post shared by Fatima Sana Shaikh (@fatimasanashaikh) on

বডি শেমিংয়ের প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে ব্যাপক হারে। প্রায় প্রত্যেক অভিনেত্রীকেই এর শিকার হতে হচ্ছে। সম্প্রতি সোনম কাপুরও বিকিনি পরা ছবি দিয়ে কটূক্তি শুনেছেন। তাঁর শরীর নিয়ে খোঁটা দিয়েছে নেটিজেনরা। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া- কেউই এর থেকে বাদ পড়েননি। গোড়ার দিকে অনেকক্ষেত্রে অভিনেত্রীরা এড়িয়ে গিয়েছেন বিষয়টি। তবে প্রথম রুখে দাঁড়ান দীপিকাই। বডি শেমিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তারপর থেকে প্রায় প্রত্যেক অভিনেত্রীই নিজের মতো করে এই নীতি পুলিশদের জবাব দিয়ে চলেছে। ফতিমাও হাঁটলেন সে পথেই।

[  জানেন, কেন ভোটার তালিকা থেকে নাম সরল প্রিয়াঙ্কার? ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.