Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, ভরতি মুম্বইয়ের হাসপাতালে

কেন হাসপাতালে ভরতি হতে হল সুরসম্রাজ্ঞীকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৯, ১৩:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০১৯, ১৩:৫০

options
link
গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, ভরতি মুম্বইয়ের হাসপাতালে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি হলেন লতা মঙ্গেশকর। সোমবার দুপুরে তাঁকে মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন গায়িকার অবস্থা আশঙ্কাজনক নয়। তবু তাঁকে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে হবে। শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়েছে তাঁর। ডাক্তার ফারুক ই উদওয়াদিয়া তাঁর চিকিৎসা প্রবাদপ্রতীম এই গায়িকার চিকিৎসা শুরু করেছেন।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন লতা মঙ্গেশকর। সোমবার সকাল থেকে তাঁর অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। দুপুর দেড়টা নাগাদ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বয়স হয়েছে লতা মঙ্গেশকরের। সেপ্টেম্বর মাসেই নব্বইয়ের কোটা পেরিয়েছেন তিনি। বয়সজনিত কারণে এমনিতেই অসুস্থতা বাড়ছে গায়িকার। তাই চিকিৎসকদের পরামর্শ নিয়েই চলতে হচ্ছে তাঁকে। রবিবার তাঁর অবস্থা খুব একটা খারাপ ছিল না। পদ্মিনী কোলাপুরেকে তিনি ‘পানিপথ’ ছবির জন্য শুভেচ্ছা জানান। কিন্তু সোমবার সকাল থেকে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় হাসপাতালে ভরতি করতে হয় সুরসম্রাজ্ঞীকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনও ব্যাপার নেই। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন তিনি। কিছুদিনের মধ্যেই হয়তো সুস্থ হয়ে উঠবেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। 

Advertisement

[ আরও পড়ুন: হৃতিকের প্রেমে হাবুডুবু স্ত্রী, খুন করে আত্মঘাতী স্বামী ]

গত বছরও লতা মঙ্গশকরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল। ডিসেম্বর মাসে সুরসম্রাজ্ঞীর অসুস্থতার খবর নিয়ে সরগরম ছিল নেটদুনিয়া। খবর রটেছিল, অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হয়েছে লতা মঙ্গেশকরকে। কিন্তু গায়িকা সেই খবর উড়িয়ে দেন। টুইট করে নিজের সুস্থতার কথা জানিয়ে দেন তিনি।

[ আরও পড়ুন: কপিলের স্টাইলে ‘নটরাজ শট’ হাঁকালেন রণবীর, বিশ্বকাপ জয়ের স্মৃতি উসকে দিলেন অভিনেতা ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.