Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Malaika Arora

ডিসেম্বরেই বিয়ে করছেন মালাইকা-অর্জুন! নতুন সংসার পাততে খুঁজছেন বাড়ি

গাড়ি দুর্ঘটনার পর মালাইকার সেবা করে মন জিতেছেন অর্জুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২২, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২২, ১৪:৪৫

options
link
ডিসেম্বরেই বিয়ে করছেন মালাইকা-অর্জুন! নতুন সংসার পাততে খুঁজছেন বাড়ি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে এতদিন মত্ত ছিল গোটা বলিউড। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বলিপাড়ায় বিয়ের খবর। শোনা যাচ্ছে, মালাইকা অরোরা ও অর্জুন কাপুর এবার প্রেমপর্ব থেকে বেরিয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। এমনকী, গুঞ্জনে রয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসেই নাকি অর্জুনের গলায় মালা দেবেন মালাইকা!

তা হঠাৎ এমন খবর রটল কেন? গুঞ্জন শুরু হয়েছে মালাইকার এক মন্তব্য থেকেই। কয়েকদিন আগে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন মালাইকা অরোরা। কপালে গুরুতর চোট লেগেছিল তাঁর। দুর্ঘটনার পরে বাড়িতেই ছিলেন তিনি। অর্জুন নিজেই দেখভাল করছিলেন মালাইকার। সেই দুর্ঘটনার কথা এখনও ভুলতে পারেননি তিনি। মাঝে মধ্যে আতঙ্ক জাগছে তাঁর মনে। তবে অর্জুনের জন্যই ধীরে ধীরে সেই খারাপ স্মৃতি থেকে বেরিয়ে আসছেন মালাইকা। সে কথা নিজেই জানিয়ে ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে মালাইকা জানিয়েছেন, ”এই দুর্ঘটনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেটা নিয়েই এগোতে চাইছি। আর তা নিয়েই রোজ অর্জুনের সঙ্গে আলোচনা করছি। আমরা দু’ জনেই চাইছি এবার আমাদের সম্পর্ককে নতুন পর্ব দিতে। যা কিনা আমাদের ভবিষ্যৎ তৈরি করবে। কারণ আমরা দু’ জনেই একসঙ্গে বুড়ো হতে চাই!”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Malaika Arora discharged from hospital after suffering injuries

[আরও পড়ুন: স্বচ্ছ পোশাক পরে কটাক্ষের মুখে উরফি, সামান্থার সঙ্গে তুলনা করে সংবাদমাধ্যমকে তোপ]

মালাইকার এই মন্তব্য থেকেই শোরগোল শুরু হয়েছে বলিউডে। গুঞ্জন পাড়ায় রটে যাওয়া খবর অনুযায়ী, মালাইকা অরোরা আর অর্জুন কাপুর নাকি চলতি বছরের ডিসেম্বর মাসেই বিয়ে করতে চলেছেন। শোনা যাচ্ছে, একসঙ্গে থাকার জন্য নাকি অর্জুন ও মালাইকা নতুন বাড়িও খুঁজছেন। তবে বিয়ের খবর রটলেও, মুখ খোলেননি মালাইকা বা অর্জুন কেউই। 

Malaika Arora take important decision with informing Arjun Kapoor

[আরও পড়ুন: ‘গোপনে মদ ছাড়ান’ ছবি নিয়ে বিপাকে তথাগত! ভুল তথ্য দেওয়ার অভিযোগে কাঠগড়ায় পরিচালক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.