সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলের যৌন জীবন নিয়ে কৌতূহল প্রকাশ করলেন মালাইকা অরোরা (Malaika Arora)। তাও আবার খুল্লমখুল্লা। ‘কবে হারিয়েছ ভার্জিনিটি?’ সরাসরি নিজের ২১ বছরের ছেলেকে এই প্রশ্ন করলেন বলিউডের গ্ল্যাম গার্ল। প্রথমে হকচকিয়ে গেলেও মাকে মোক্ষম জবাবটি দিয়ে দেন আরহান।

বন্ধুদের সঙ্গে মিলে পডকাস্ট শুরু করেছেন আরহান। প্রথম এপিসোডে সেখানে ডেকেছিলেন বাবা আরবাজ খান ও কাকা সোহেল খানকে। এবার মালাইকার পালা। মালাইকার এপিসোডটি বুধবার থেকেই দেখা যাবে। তার আগে প্রকাশ্যে এসেছে প্রোমো। প্রোমোয় মালাইকা ছেলেকে আগে থেকেই সাবধান করে দেন। জানান, তাঁর প্রশ্ন বেশ মশলাদার হবে।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে প্রেক্ষাগৃহের অনুরোধ চিরঞ্জিতের, কেন হচ্ছে না? মুখ খুললেন তারকা ]
যেমন কথা তেমন কাজ। সরাসরি ছেলেকে মালাইকার প্রশ্ন, “বল কবে হারিয়েছ ভার্জিনিটি?” মায়ের মুখ থেকে এমন প্রশ্ন আশা করেননি আরহান। থমকে যান তিনি। পরমুহূর্তে নিজেকে সামলে নেন। তার পর মাকে করেন পালটা প্রশ্ন, ‘কবে বিয়ে করছ বল?’ মায়ের হাতটি ধরেই এই প্রশ্ন করেন আরবাজপুত্র।
View this post on Instagram
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সলমনের খানের ভাই অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। ১৯ বছর সংসার করার পর তাঁরা বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা মন দিয়েছিলেন অর্জুন কাপুরকে। বার কয়েক তাঁদের বিচ্ছেদের খবর শোনা গিয়েছে। কিন্তু দুজনের কেউই তা নিয়ে বিশেষ মাথা ঘামাননি। এদিকে, আরবাজ সদ্য বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকে। এবার কী তাহলে মালাইকার পালা? আরহান নিজেই প্রশ্নটি তুলে দিলেন নেটিজেনদের হাতে।
View this post on Instagram
[আরও পড়ুন: অযোধ্যা ছাড়াও দেশের এই ৪ স্থানে রয়েছে রামায়ণের ছোঁয়া, রামনবমীতে যাবেন বেড়াতে?]
সর্বশেষ খবর
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময় কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?
-
হবু ডাক্তারদের অন্তর্বাসে হাত দিয়ে তল্লাশি! ন্যাশনাল মেডিক্যালের ঘটনায় গঠিত তদন্ত কমিটি
-
ছন্দ-অন্ত্যমিল অক্ষুণ্ন রেখে ৫০টি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ, প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ‘ইটারনাল সংস’