সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি প্রেমিক অতীত। নিজেকে সিঙ্গল ঘোষণা করলেন মল্লিকা শেরওয়াত। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানালেন, ফরাসি ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে তাঁর ব্রেকআপ হয়ে গিয়েছে। সম্পর্ক ভাঙার পর মল্লিকার উপলব্ধি, বর্তমান সময়ে যোগ্য পুরুষের বড় অভাব রয়েছে।

হরিয়ানার এক জাঠ পরিবারে বড় হয়েছেন মল্লিকা। পরিবারের অমতেই বলিউডে এসেছিলেন। তার আগে বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন। সেই সময় দিল্লির পাইলট করণ সিং গিলকে বিয়ে করেছিলেন। পরে ডিভোর্সও হয়ে যায়। বলিউড কেরিয়ারের যাতে ক্ষতি না হয়, এই বিষয়টি বহুদিন গোপন রেখেছিলেন মল্লিকা।
প্রথমে ‘খোয়াইশ’, তার পর ‘মার্ডার’, বলিউডে মল্লিকার শুরুটাই হয়েছিল ‘হট গার্ল’ হিসেবে। তার পর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। হলিউডেও পাড়ি দিয়েছিলেন মল্লিকা। ‘দ্য মিথ’ সিনেমায় জ্যাকি চ্যানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বলা হয়, মল্লিকার হলিউড সিনেমা ‘পলিটিকস অফ লাভ’-এর আরেথা গুপ্তা চরিত্রটি জনপ্রিয় মার্কিন রাজনীতিবিদ কমলা হ্যারিসের অনুপ্রেরণায় তৈরি। অবশ্য সেসব এখন অতীত। এখন বলিউডে নতুন করে নিজের কেরিয়ার শুরু করেছেন মল্লিকা। সম্প্রতি ‘ভিকি বিদ্যা কা ভো ওয়ালা ভিডিও’ সিনেমায় দেখা যায় তাঁকে।
View this post on Instagram
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের ব্রেকআপের কথাটি জানান মল্লিকা। নায়িকা বলেন, “এখনকার এই সময়ে এবং এই বয়সে যোগ্য পুরুষ আর কই! তা পাওয়া বড় দুষ্কর। হ্যাঁ, এটা সত্যি যে আমি এখন সিঙ্গল।” ২০১৭ সাল থেকে ফ্রান্সের রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অউক্সেনফানসের সঙ্গে সম্পর্কে ছিলেন মল্লিকা। আচমকা কেন এই বিচ্ছেদ? কারণ ব্যক্তিগত, তাই তা জানাতে চাননি অভিনেত্রী। তবে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জানান, তিনি বিয়ের পক্ষেও নন, আবার বিপক্ষেও নন। তবে এখন এবিষয়ে বড় উদাসীন তিনি। ভবিষ্যতে ভেবে দেখবেন। বিয়ের জন্য দুটো মানুষের একমত হওয়া প্রয়োজন।
সর্বশেষ খবর
-
কিং কোহলির সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা এই ৭ বইয়ের, আপনার সংগ্রহে আছে তো?
-
অসহিষ্ণু বিশ্বে এভাবেও ছিন্নমূল প্রেমের গল্প বলা যায়, ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’য় দেখালেন ইমতিয়াজ
-
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে পরপর চড়, জয়পুরে বিক্ষোভে চরম হেনস্তা! তুঙ্গে উত্তেজনা
-
বিশ্বকাপে ইবোলার থাবা? রোনাল্ডোদের বিরুদ্ধে খেলবে ‘আক্রান্ত’ কঙ্গো, কী করবে ট্রাম্প প্রশাসন?
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও