Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাকি ৬৪ লক্ষ টাকা, বাড়ি থেকে বিতাড়িত মল্লিকা

বিলাসবহুল জীবনযাত্রাই কাল হল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১৪:৪১

options
link
ভাড়া বাকি ৬৪ লক্ষ টাকা, বাড়ি থেকে বিতাড়িত মল্লিকা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ ছেড়ে বাস প্যারিসে। কিন্তু তাও সুখের হল না। ভাড়া বাকি পড়েছে প্রায় ৬৪ লক্ষ টাকা। আর তাই মল্লিকা শেরওয়াত আর তাঁর প্রেমিককে ভাড়াবাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল মালিক।

[ রিসেপশনের নিমন্ত্রণপত্রেও চমক বিরুষ্কার, জানেন কী? ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই প্যারিসেই দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়েছিলেন মল্লিকা। সে খবর প্রচারিতও হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও প্যারিস বাস ছাড়েননি। প্রেমিককে নিয়ে সেখানেই থাকেন মল্লিকা। আবার আক্রান্ত হওয়ায় এতটাই ক্ষুব্ধ যে ভাড়াও মেটাননি। জমতে জমতে তা গিয়ে দাঁড়িয়েছে ৬৪ লক্ষ টাকায়। আর তারপরই বাড়ি ছাড়া নোটিস ধরিয়েছেন বাড়িওয়ালা। সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, ইতিমধ্যে ঘর থেকে বেরও করে দেওয়া হয়েছে তাঁদের।

একসঙ্গে স্নান করতে চেয়েছিলেন প্রযোজক, বিস্ফোরক সালমা ]

কিন্তু কেন এরকম হটকারী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? জানা যাচ্ছে, ২০১৬ সালের নভেম্বর মাসে মুখোশধারী কয়েকজন ব্যক্তির হাতে আক্রান্ত হন মল্লিকা। তারপর থেকেই তিতিবিরক্ত হয়ে ওঠেন তাঁরা। মল্লিকার আইনজীবী জানিয়েছেন, সেই ঘটনায় এতটাই বিরক্ত অভিনেত্রী যে তাঁরা বাড়িভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেন। এভাবেই তাঁরা নিজেদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছিলেন। তবে আইনজীবী জানিয়েছেন, সাম্প্রতিক কিছু কারণে মল্লিকা ও তাঁর প্রেমিক বেশ অর্থকষ্টেও আছেন। তাই ভাড়া বাকি পড়ে যাচ্ছিল। এমনিতে বেশ বিলাসবহুল জায়গায় থাকেন মল্লিকা। যে তল্লাটের অ্যাপার্টমেন্টে তিনি থাকেন সেখানে প্যারিসের ধনকুবেরদেরই বাস বলা যায়। ঠাটবাট বজায় রাখতে সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। যদিও শেষ পর্যন্ত পাড়া ছাড়তে হচ্ছে। যদিও কীভাবে এই অর্থের সংস্থান হবে তা নিয়ে মুখ খোলেননি নায়িকা। দেশে ফেরার কোনও পরিকল্পনাও জানাননি।

[ কেন চূর্ণীর সঙ্গে বারবার কাজ করেন? উত্তর দিলেন কৌশিক ]

কাজের ক্ষেত্রেও বলিউডে বহুদিন তাঁর দেখা নেই। মার্ডার, ওয়েলকাম-এর নায়িকা প্রায় হারিয়েই গিয়েছেন। ২০১৬-তেই শেষবার বড় পর্দায় এসেছিলেন। তারপর থেকে অভিনয়ে প্রায় দাঁড়ি টেনে দিয়েছেন। তার জেরেই কি অর্থকষ্ট? যদিও এ নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ মল্লিকা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.