Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বন্ধু ম্যাথিউকে হারিয়ে শোকস্তব্ধ ‘ফ্রেন্ডস’ পরিবার, দিলেন বিশেষ বার্তা

ম্যাথিউ পেরির মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১২:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ১২:২০

options
link
বন্ধু ম্যাথিউকে হারিয়ে শোকস্তব্ধ ‘ফ্রেন্ডস’ পরিবার, দিলেন বিশেষ বার্তা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্য়ান্ডেলার মুরিয়েল বিং ওরফে ম্য়াথিউ পেরিকে হারিয়ে শোকস্তব্ধ ফ্রেন্ডস পরিবার। প্রিয় চ্য়ান্ডেলারকে হারিয়ে ফের একজোট হলেন ফ্রেন্ডস ধারাবাহিকের অভিনেতারা। ম্যাথিউকে জানালেন শেষ শ্রদ্ধা।

অভিনেতা জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্ল্যাঙ্ক এবং ডেভিড সুইমার অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ”আমরা শুধুই অভিনেতা নই। ফ্রেন্ডস একটা পরিবার। ম্য়াথিউকে হারিয়ে আমরা বিধ্বস্ত। বলার মতো অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আমরা শোকস্তব্ধ এবং এই অভাবনীয় ক্ষতির জন্য দুঃখিত।”

Advertisement

[আরও পড়ুন: কানে জ্বলন্ত ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা, ‘ভুল ভুলাইয়া’র মেজাজে উরফির ‘হ্যালোউইন’]

বাথটবে ডুবে রয়েছে নিথর দেহ! যে জ্বলজ্যান্ত মানুষটি ঘণ্টা দুয়েক আগেও পিকলবল খেলেছেন। মজার মুডে ছিলেন। এমনকী কথা হয়েছিল সহকারীর সঙ্গেও। কীভাবে সেই মানুষটির জলে ডুবে মৃত্যু হল? সন্দেহের সূত্রপাত সেখান থেকেই। পশ্চিমী বিনোদুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বহু গুঞ্জন। কারও দাবি, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে ম্যাথিউ পেরিকে (Matthew Perry)। আবার কারও দাবি, এটা প্রতিশোধ নিতেই খুন! ‘ফ্রেন্ডস’ তারকার মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধতেই, সেই আবহেই প্রকাশ্যে এল ময়নাতদন্তের রিপোর্ট।

জানা গিয়েছে, টক্সিকোলজি রিপোর্ট আসতে অন্তত দিন কয়েক সময় লাগবেই। তার পরই ধোঁয়াশা কাটবে তারকার মৃত্য়ুর কারণ নিয়ে। প্রসঙ্গত, ২০১৮ সালে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ম্যাথিউ। এবার আর পারলেন না। বাড়ির যে জায়গাটি সবচেয়ে পছন্দের, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ফ্রেন্ডস’ সিরিয়ালের তারকা ম্যাথিউ পেরি। কীভাবে মৃত্যু হল তারকার? সেই প্রশ্নেই তোলপাড় বিনোদুনিয়া থেকে অনুরাগীমহল।

[আরও পড়ুন: নেপথ্যে বজরংবলী, ‘সিংহম এগেইন’-এ ফের সিম্বা লুকে হুঙ্কার রণবীর সিংয়ের]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.