সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের (Oscars 2024) অনুষ্ঠানে হলিউড তারকাদের মাঝে উজ্জ্বল উপস্থিতি ‘মেসি’র। সেই ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল। শিরোনাম প্রথমাংশ পড়ে অনেকেই হয়তো ফুটবলার মেসির কথা ভাববেন। তবে এই ‘মেসি’ চারপেয়ে তারকা। রীতিমতো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই সুপারস্টার সারমেয়।
‘আনাটমি অফ আ ফল’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে সারমেয় মেসি। আর সেই সিনেমাতেই তার চরিত্র দর্শকদের মন জয় করেছিল। এবার চারপায়ে অস্কারের লাল গালিচাতেও পৌঁছে গিয়েছে সে। মেসির ঝুলিতে রয়েছে পাম ডগ অ্যাওয়ার্ডের মতো সম্মানও। আর সেই সুপারস্টার সারমেয়র মুকুটেই জুড়ল ‘বেস্ট অ্যানিম্যাল পারফরম্যান্স অফ দ্য ইয়ার’-এর খেতাব। তবে অস্কার পায়নি সে।
[আরও পড়ুন: অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা, ‘অভিনেতা’র দুঃসাহসিক কাণ্ড দাবানল গতিতে ভাইরাল]
‘আনাটমি অফ আ ফল’ ছবির ক্লাইম্যাক্সকে মেসি যেভাবে আবেগপ্রবণ করে তুলেছিল, সেটা দেখে দর্শকদের অনেকেই হতবাক হয়েছিলেন। আর সোমবার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের দর্শকাসনে লক্ষ করা গেল তার উজ্জ্বল উপস্থিতি। সঞ্চালক জিম্মি কিম্মেলই সকলের সামনে ক্যানাইন প্রজাতির সারমেয় মেসির পারফরম্যান্সের তারিফ করেন। যা শুনে করতালির আওয়াজে থিয়েটার ভরে ওঠে। নজর কাড়ল চারপেয়ে মেসির সাজগোজও। বো-টাই পরে হাজির সে। গম্ভীরভাবে অনুষ্ঠান দেখতে ব্যস্ত। এদিন অস্কারের কিছুটা লাইমলাইট যে তারকাদের টেক্কা দিয়ে মেসির দিকেও গিয়েছে, তা বলাই বাহুল্য। পোষ্যপ্রেমীরাও দারুণ খুশি।
View this post on Instagram
[আরও পড়ুন: সরকারি কর্মীদের ‘গালিগালাজ’ রূপঙ্করপত্নীর? বিতর্ক তুঙ্গে উঠতেই মুখ খুললেন চৈতালি]
সর্বশেষ খবর
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে