এক লহমায় ‘ধুরন্ধর’-এর গগনচুম্বী সাফল্য ম্লান! রণবীর সিংকে (Ranveer Singh) বলিউডে ‘কোণঠাসা’ করল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বিতর্কের সূত্রপাত শেষমুহূর্তে ‘ডন’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানো নিয়ে। আসলে ‘ধুরন্ধর’ সাফল্যের পর একেবারে শেষমুহূর্তে ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন রণবীর সিং। অগ্রিম পারিশ্রমিক নিয়েও পরিচালক-প্রযোজককে শুটিং শুরুর ঠিক আগে নাকানি-চোবানি খাওয়ানোর জেরে সুপারস্টারের উপর নেমে এসেছে ‘শাস্তির খাঁড়া’। তাহলে কি ভবিষ্যতে বলিউডের কোনও সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে না? এহেন কৌতূহলে যখন অনুরাগীদের রাতের ঘুম উড়েছে, তখন ‘ধুরন্ধর’ অভিনেতার পাশে দাঁড়িয়ে বড় বার্তা মিকা সিংয়ের (Mika Singh)।
বিতর্কের আবহে যখন বলিউডের কোনও তারকা রণবীরের হয়ে সুর চড়াননি, তখন মধ্যস্থতা করে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন মিকা সিং। ‘ধুরন্ধর’ অভিনেতাকে ভাই বলে সম্বোধন করে গায়কের মন্তব্য, “তুমি আদতেই সুপারস্টার।…”
আরও পড়ুন:
আচমকা ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় গত সোমবারই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে ‘ধুরন্ধর’ অভিনেতার কোনও প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভবনা প্রবল। এমতাবস্থায় রণবীরের সিংয়ের আগামী প্রজেক্টগুলির ভবিষ্যৎ কী হবে? সেই বিষয়ে ইতিমধ্যেই মায়ানগরীর সেলেবপাড়ায় ফিসফাস শুরু হয়েছে! এমন বিতর্কের আবহে যখন বলিউডের কোনও তারকা রণবীরের হয়ে সুর চড়াননি, তখন মধ্যস্থতা করে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলেন মিকা সিং। ‘ধুরন্ধর’ অভিনেতাকে ভাই বলে সম্বোধন করে গায়কের মন্তব্য, “তুমি আদতেই সুপারস্টার। আমি সবসময়ে তোমার পাশে রয়েছি ভাই।” মিকার সংযোজন, “রণবীর সিং অত্যন্ত ভালো মনের এবং মাটির মানুষ। আমি FWICE-কে খুব ভালো করেই চিনি। আমি নিজে গিয়েই তাদের সঙ্গে দেখা করব এবং কথা বলব। সর্বোপরি, আমরা তো একে অপরের ভাই।”

উল্লেখ্য, ২০১৯ সালে সংশ্লিষ্ট সংগঠনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মিকা সিংকেও। সেসময়ে পাকিস্তানের করাচিতে এক বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য গায়ককে সাময়িক ‘ব্যান’ করেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। শোনা যায়, ওই বিয়ের অনুষ্ঠান নাকি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের ঘনিষ্ঠের ছিল। আর সেই বিষয়টিকেই ভালোভাবে নেয়নি সংশ্লিষ্ট সংগঠন। যার জেরে মিকাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে মিকা সিং FWICE-এর শীর্ষস্থানীয় ব্য়ক্তিত্বদের সঙ্গে দেখা করে সমস্যা মিটিয়ে নেন। এবার রণবীর সিংয়ের জন্যেও সেপথে হাঁটার ইঙ্গিত দিলেন মিকা। গায়কের এহেন হৃদয়বাণ আচরণে ধন্যবাদ জানিয়েছেন রণবীর সিং ভক্তরা।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার
-
আরএসএসের কর্মসূচিতে যোগ দেওয়া ‘অপরাধ’, দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটকের কংগ্রেস সরকার