সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে ( Tokyo olympics) ভারোত্তোলনে রুপো জিতে দেশে ফিরেছেন ইম্ফলের মেয়ে মীরাবাই চানু (Mirabai chanu)। অলিম্পিকে পদক জিতে গোটা দেশেই হইচই ফেলে দিয়েছেন তিনি। সব মহলই চানুর প্রশংসায় পঞ্চমুখ। তবে উত্তর-পূর্ব ভারতের মানুষেরা যেভাবে নানা সময়ে বৈষম্যের মুখে পড়েন, তার উদাহরণ দিয়েই প্রতিবাদে ফেটে পড়লেন মিলিন্দ সোমনের (Milind Soman) স্ত্রী অঙ্কিতা কোঁওর (Ankita Konwar)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো গর্জে উঠলেন অঙ্কিতা।
উত্তরপূর্বের মানুষদের নিয়ে দেশের বহুমানুষই নানা সময়ে নানা সমালোচনা করে থাকে। অনেকে তো এসব মানুষদের ভারতীয় বলেই গণ্য করেন না। উত্তর পূর্বের মানুষদের নিয়ে এরকম ঠাট্টা বহুদিনের। এই অভ্যাসের বিরুদ্ধেই এবার মুখ খুললেন অঙ্কিতা।
[আরও পড়ুন: Monica, O My Darling: প্রথমবার একফ্রেমে রাজকুমার-হুমা-রাধিকা, প্রকাশ্যে ফার্স্ট লুক]
অঙ্কিতা ইনস্টাগ্রামে (Instagram) লিখলেন, ‘আপনি যদি উত্তর-পূর্ব ভারতের বাসিন্দা হন। তাহলে আপনাকে কখনও চিঙ্কি, কখনও চাইনিজ, কখনও করোনা ডাকা হবে। একমাত্র দেশের হয়ে পদক জিতলেই আপনি ভারতীয়। এই মানুষেরাই আপনাকে নিয়ে হইচই করবে। একেই হিপোক্রিসি বলে।’
View this post on Instagram
অসমের মেয়ে অঙ্কিতা পেশায় ছিলেন বিমানসেবিকা। ঘটনাচক্রে আলাপ হয় তাঁর থেকে ২৬ বছরের বড় মিলিন্দ সোমনের সঙ্গে। প্রথম থেকেই সুপার মডেল মিলিন্দের ফ্যান ছিলেন অঙ্কিতা। নিজেই মিলিন্দের কাছে গিয়ে আলাপ করেছিলেন। সেই আলাপ থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। ২০১৮ সালে ছিমছাম অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন মিলিন্দ ও অঙ্কিতা। এই বিয়ে নিয়েও তুমুল বিতর্ক উঠেছিল। তবে সে সব নিয়ে একেবারেই মাথা ঘামাতে চাননি অঙ্কিতা কোঁওর।
[আরও পড়ুন:বিয়ে করতে চলেছেন ‘শ্রীময়ী’ ইন্দ্রাণী ও ‘রোহিত সেন’ টোটা! ঘুরবে কি গল্পের মোড়?]
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব