সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে বাঁধা ব্যান্ডেজ। তা আবার স্লিং দিয়ে ঝোলানো। এমন পরিস্থিতিতেই নতুন বছরের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আচমকা কী হল অভিনেত্রী-সাংসদের? চিন্তায় অনুরাগীরা।

কী ঘটেছে এবং মিমিকে এভাবে এক হাতে পুজো করতে হচ্ছে? এই প্রশ্নের উত্তর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট্ট একটি ভিডিও পোস্ট করে দিয়েছেন অভিনেত্রী-সাংসদ। আর তাতে দেখা যাচ্ছে, রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছিলেন মিমি। আঙুল কেটেছে তাঁর। প্রচুর রক্ত বেরিয়েছে। বরফ রাখা বাটির পাশাপাশি মেঝেতেও ফোঁটা ফোঁটা রক্ত পড়েছে।
[আরও পড়ুন: চোখে চশমা, হাতে ফণাধারী সাপ, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র ফার্স্টলুকে চমকে দিলেন দেব]
শোনা গিয়েছে, ফল কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল মিমির। তার জেরেই এভাবে রক্তপাত হয়েছিল। প্রাথমিকভাবে বরফ ও চিনি দিয়ে রক্তপাত কমানোর চেষ্টা হয়েছিল। তারপর ডাক্তারের কাছেই ছুটতে হয় টলিউড তারকাকে। এতকিছুর পর আবার হাসিমুখে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মিমি।
View this post on Instagram
আগামীতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ‘রক্তবীজ’ সিনেমায় দেখা যাবে মিমিকে। ছবিতে তিনি আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবাশিস মণ্ডল।
[আরও পড়ুন: দুর্বল গল্পে নিষ্প্রাণ ‘মিসেস আন্ডারকভার’, দুর্গা হয়ে নজর কাড়তে পারলেন না রাধিকা]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক