সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের লোকসভা ভোটে প্রার্থী পদ পাননি। তার আগেই অবশ্য রাজনীতি থেকে বাণপ্রস্থে যাওয়ার ঘোষণা করেছিলেন। এখন আবার সিনেমার কাজে মন দিয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কাজের ফাঁকেই আবার ‘জুতা আবিষ্কার’ করে ফেলেছেন নায়িকা।
কীভাবে? নিজের দেরাজে। সেখানেই মিমির সমস্ত পছন্দের জুতো রাখা। হাই হিল থেকে ফ্ল্যাট, সব ধরনের জুতোই রয়েছে মিমির কালেকশনে। সংখ্যাটা নেহাত কম নয়। চোখে দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে প্রায় খান চল্লিশ-পঞ্চাশেক হতেই পারে। দেরাজের এই গোপন কথাটি ইনস্টাগ্রাম স্টোরিতে ফাঁস করেছেন মিমি। আর হাসির ইমোজি দিয়ে ছবিতে লিখেছেন, “শুধু এটুকুই…”

[আরও পড়ুন: ভোটে দাঁড়াচ্ছেন শ্রীলেখা? খবর রটতেই মুখ খুললেন অভিনেত্রী]
আগামীতে বাংলাদেশি নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন মিমি। রায়হান রফি পরিচালিত ‘তুফান’ ছবিতে একসঙ্গে দেখা যাবে দুজনকে। ছবিটি প্রযোজনার দায়িত্ব যৌথভাবে সামলাচ্ছে ওপার বাংলার আলফা আই, চরকি এবং এপার বাংলার এসভিএফ।
View this post on Instagram
শাকিব-মিমি ছাড়াও নতুন ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের নায়িকা মাসুমা রহমান নাবিলাকে। ২০১৬ সালে মুক্তি পায় ‘আয়নাবাজি’। সেই ছবিতে বাংলাদেশের দর্শকদের নজর কাড়েন নাবিলা। কয়েক বছর আগে ‘আগস্ট ১৯৭৫’ নামে রাজনৈতিক থ্রিলারেও দেখা গিয়েছিল তাঁকে।
View this post on Instagram
[আরও পড়ুন: মা দাঁড়াচ্ছেন ভোটে, ‘খুশি’ নয় রচনার ছেলে প্রণীল, কী বলছে?]
সর্বশেষ খবর
-
‘বাংলার পরিচালকের সঙ্গে কাজ করতে চাই’, বঙ্গে পদ্ম ফুটতেই রামচরণের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪
-
আমেরিকার বিশ্বকাপে শোনা যাবে না ভুভুজেলার শব্দ, নিষেধাজ্ঞা ‘রিইউজেবল’ জলের বোতলেও