ওটিটির গণ্ডি পেরিয়ে ‘মির্জাপুর’-এর ‘সত্তা’ বা সিংহাসনের রক্তক্ষয়ী লড়াই এবার বড় পর্দায়। শুক্রবার ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহের মুক্তির আলো দেখল ‘মির্জাপুর: দ্য মুভি’ (Mirzapur The Movie)। আর পয়লা দিনেই বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে ২০২৬ সালের সেরা চারে ঠাঁই পেল বহু প্রতীক্ষিত এই সিনেমা। ওপেনিং ইনিংসেই কালীন ভাইয়া, মুন্না ত্রিপাঠীদের সঙ্গে গুড্ডু-বাবলু পণ্ডিতদের দ্বৈরথ ঝড় তুলে দিয়েছে। যা কিনা ‘কালীন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিনে বড় উপহার, বললেও অত্যুক্তি হয় না।
এহেন ব্যবসার গ্রাফেই সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমির সুপারহিট সিনেমা ‘আওয়ারাপন ২’কেও টেক্কা দিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। কারণ পয়লা দিনে ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি মোটে ২২ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল।
আরও পড়ুন:
সিনেবাণিজ্য বিশ্লেষক স্যাকনিক-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে শুধু হিন্দি বলয়েই ‘মির্জাপুর: দ্য মুভি’ ২৪.৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর তেলুগু সংস্করণের আয় ১৫ লাখ টাকা। গোটা দেশে সর্বসাকুল্যে মোট ২৯.৭০ কোটি টাকার ব্যবসা করেছে ‘কালীন ভাইয়া’র সিনেমা। আর এহেন ব্যবসার গ্রাফেই সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমির সুপারহিট সিনেমা ‘আওয়ারাপন ২’কেও টেক্কা দিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। কারণ পয়লা দিনে ‘আওয়ারাপন’-এর দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি মোটে ২২ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। যা কিনা ‘মির্জাপুর’-এর থেকে ২ কোটি কম। তবে ‘ধুরন্ধর ২’, ‘টক্সিক’ এবং ‘বর্ডার ২’-এর আয়কে ছাপিয়ে যেতে পারেনি।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রথম দিনেই ৯৯ কোটির আয় করেছিল। যেখানে যশের ‘টক্সিক’ মোটে ৫৫ কোটির ব্যবসা দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আর ৩০ কোটির ওপেনিং ইনিংস দিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সানি দেওলের ‘বর্ডার ২’। এবার ২৯ কোটির ব্যবসা করে ছাব্বিশ সালের বক্স অফিসে এখনও পর্যন্ত চতুর্থ স্থানাধিকারী হিসেবে নাম লিখিয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। খাতায়-কলমে আবার ৫ সেপ্টেম্বর পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন। অতঃপর সিনেমার এহেন রেকর্ড ব্যবসা যে তাঁর জন্মদিনে দর্শক-অনুরাগীদের তরফে বিশেষ উপহার, তা বলাই বাহুল্য।
সিনেমার জন্য একাই গগনচুম্বী পারিশ্রমিক হাঁকিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। এমনকী লক্ষ্মীলাভের নীরিখে টেক্কা দিয়েছেন হলিউড ফেরত আলি ফজলকেও।
‘মির্জাপুর’ মানেই কালীন ভাইয়ার দাপট। যে চরিত্রে অভিনয় করে গোড়া থেকেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। বাকি তারকাদের টেক্কা দিয়ে নাকি সিনেমার জন্য একাই গগনচুম্বী পারিশ্রমিক হাঁকিয়েছেন অভিনেতা। এমনকী লক্ষ্মীলাভের নীরিখে টেক্কা দিয়েছেন হলিউড ফেরত আলি ফজলকেও। খবর, কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য পঙ্কজ নাকি ১৫ কোটি টাকা নিয়েছেন। এবার মুক্তির পয়লা দিনেই বক্স অফিসে সাড়া ফেলল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর: দ্য মুভি’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অবসরের আগেই নিজের টিভি শো, রোহিতকে আজীবনের জন্য নিষিদ্ধ করছে বোর্ড?
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির