সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আর বক্স অফিসে পুরনো জুটি লক্ষ্মী আনে ঘরে। এই যেমন, ‘মৃগয়া’ ছবির বহু বছর পর ‘প্রজাপতি’ ছবিতে ফের জুটি বেঁধে কামাল দেখিয়েছেন মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী। আর এবার পালা দেবশ্রী রায়। হ্যাঁ, টলিপাড়ার নতুন খবর হল, পরিচালক পথীকৃৎ বসুর নতুন ছবি ‘শাস্ত্রী’তে জুটি বাঁধতে চলেছেন মিঠুন। আর এই ছবিটার প্রযোজনার দায়িত্বটা কাঁধে নিয়েছেন অভিনেতা ও প্রযোজক সোহম চক্রবর্তী।
খুব শীঘ্রই ওটিটিতে পা রাখছেন দেবশ্রী রায়। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে তাঁর ‘কেমিস্ট্রি মাসি’ সিরিজের শুটিং। অন্যদিকে, সদ্য মিঠুন শেষ করেছেন ‘কাবুলিওয়ালা’র শুটিং। এরই মাঝে দেবশ্রী ও মিঠুনের জুটি বাঁধার খবরে খুশি অনুরাগীরা।
[আরও পড়ুন: লুটিয়ে পড়েছে রানির শাড়ির আঁচল, এই কাজটি করলেন শাহরুখ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]
এর আগে ‘ত্রয়ী’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’, ‘ফেরারি ফৌজ’, ‘অভিমন্যু’, ‘টাইগার’, ‘শুকনো লঙ্কা’ ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল মিঠুন ও দেবশ্রীকে।
[আরও পড়ুন: পুজোর প্রাপ্তি! ‘মিতিন মাসি’ কোয়েলের সঙ্গে দেখা রোনাল্ডিনহোর, উচ্ছ্বসিত অনুরাগীরা]
সর্বশেষ খবর
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ