সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর। পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবিতে দেখা যাবে এই দুই অভিনেতাকে। ছবির নাম ‘প্রজাপতি’।
৪৬ বছর আগে পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবি থেকে ভারতীয় সিনেমা পেয়েছে দুর্দান্ত দুই অভিনেতা মমতা শংকর (Mamata Shankar) ও মিঠুন চক্রবর্তীকে (Mithun chakraborty)। সেই ছবি আজও সিনেমার দলিল হয়ে রয়েছে। সেই ছবির স্মৃতিকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবিতে মমতা ও মিঠুন জুটির ম্যাজিক।
বাঙালির Valentines Day – তে সারাদিন হোক মাতামাতি,
খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের “প্রজাপতি” ।#Prajapoti our next Home Production
@BengalTalkies @DEV_PvtLtd @AdvARC_official #Mithunda pic.twitter.com/ylOzuakZlw— Dev (@idevadhikari) February 5, 2022
[আরও পড়ুন: মাদক কাণ্ডে আটক হওয়ার ২৪ ঘণ্টা পরেই জামিন শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের ]
পরিচালক অভিজিৎ সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবিতে মিঠুন, মমতা, শংকর ছাড়াও রয়েছেন দেব। ছবির গল্প অনুযায়ী, একেবারে পারফেক্ট নির্বাচন অভিনেতাদের। তবে সবচেয়ে বড় ব্যাপার হল প্রায় ৪৬ বছর পর একসঙ্গে ফের বড়পর্দায় মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী। এটা ছবির খুব বড় চমক।

খবর অনুযায়ী, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই ছবির শুটিং। চলতি বছরের সরস্বতীপুজোয় এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব। সেই সময় টুইট করে দেব লিখেছিলেন, ‘বাঙালির Valentines Day – তে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের ‘প্রজাপতি’।’ তখন অবশ্য দেব বা অভিজিৎ সেন ইঙ্গিত দেননি এই ছবিতে অভিনয় করবেন মমতা শংকর ও মিঠুন। সেই হিসেবে বেশ বড় চমক দিল দেবের এই নতুন ছবি।

[আরও পড়ুন: বিয়ে না করেই বয়ফ্রেন্ডের সঙ্গে থাকব!’ লিভ ইন সম্পর্ক নিয়ে অকপট রাখি সাওয়ান্ত ]
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল