Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Mithun Chakraborty

‘দ্য বেঙ্গল ফাইলসের বিরোধিতা, কিন্তু ধুরন্ধুর ২…’, প্রোপাগান্ডা ছবির তরজা উসকে বিস্ফোরক মিঠুন

মিঠুনের বক্তব্য, বেঙ্গল ফাইলস-এর একটা দৃশ্য না দেখেই প্রোপাগান্ডা তকমা দেওয়া হয়েছিল। আর 'ধুরন্ধর ২' মুক্তির পর প্রোপাগান্ডা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৫:৩৩

options
link
‘দ্য বেঙ্গল ফাইলসের বিরোধিতা, কিন্তু ধুরন্ধুর ২…’, প্রোপাগান্ডা ছবির তরজা উসকে বিস্ফোরক মিঠুন zoom
'দ্য বেঙ্গল ফাইলসের বিরোধিতা, কিন্তু ধুরন্ধুর ২...', প্রোপাগান্ডা ছবির তরজা উসকে বিস্ফোরক মিঠুন। ছবি: ইনস্টাগ্রাম

গত বছর ৫ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’। যদিও ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা পাওয়ায় বাংলায় অনেক পরে গুটিকতক হলেই প্রদর্শিত হয় সেই ছবি। এমনকী কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী-প্রযোজক পল্লবী যোশী। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন তিনি। ২০২৫-এর সেই ঘটনার সঙ্গে এবার রণবীর সিংয়ের বক্স অফিস কাঁপানো ‘ধুরন্ধর ২’ -র তুলনা টানলেন অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

আন্তর্জাতিক সংবাদসংস্থা আইএএএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতার বক্তব্য, “আপনারা ‘বেঙ্গল ফাইলস’ এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে মুক্তি পেতে দেননি। এর চেয়ে বড় ইস্যু আর কী হতে পারে? অথচ এখন ‘ধুরন্ধর ২’–কে প্রোপাগান্ডা বলা হচ্ছে। তাহলে এটাকেও কেন বন্ধ করা হল না? ছবি মুক্তি পাওয়ার পর এখন আপনারা এটাকে প্রোপাগান্ডা বলে দাগিয়ে দিচ্ছেন। কিন্তু বেঙ্গল ফাইলস-এর একটা দৃশ্যও দেখেননি। শুরু থেকেই বিরোধিতা করেছেন এবং বাংলায় মুক্তি পেতে দেননি। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে?”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনুপম খের বলেন, “দর্শক বোকা নয় যে তারা বিনা কারণেই রাত ১২টার শো হাউসফুল করে। হলে বসে সিনেমা দেখেন সেটা উপভোগ করার জন্য।”

সম্প্রতি অনুপম খের দিল্লির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা আইএফএফডি-তে ‘প্রোপাগান্ডা ফিল্ম’ নিয়ে বক্তব্য রাখেন। অভিনেতার সংযোজন, “যাঁরা এই ধরনের মন্তব্য করেন আমাদের উচিত তাঁদের উপেক্ষা করা। আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলছি। অপ্রাসঙ্গিক কথা বলছে। বরং ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘ধুরন্ধর’–এর সাফল্য উদযাপন করা উচিত। দর্শক বোকা নয় যে তারা বিনা কারণেই রাত ১২টার শো হাউসফুল করে। হলে বসে সিনেমা দেখে সেটা উপভোগ করার জন্য। যাঁরা এটাকে প্রোপাগান্ডা বলছেন তাঁদের আমরা শান্তিতে থাকার বার্তাটুকুই দিতে পারি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.